- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» কানাইঘাটে বন্যার্থদের মধ্যে জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমানের ত্রাণ সামগ্রী বিতরণ
প্রকাশিত: ০৫. জুলাই. ২০২২ | মঙ্গলবার
কানাইঘাট প্রতিনিধি ঃ সিলেটের কানাইঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে জামায়াতে ইসলামের পক্ষ থেকে ত্রান বিতরণ অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমান কানাইঘাট মনসুরিয়া মাদ্রাসা পয়েন্ট ও সড়কের বাজারে ৫ শতাধিক বন্যা দুর্গত পরিবারের মধ্যে ঈদ-উপহার স্বরূপ নানা প্রকার খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে নগদ অর্থ প্রদান করেন।
এ সময় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় ও সিলেট জেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাব উদ্দিন, কেন্দ্রীয় এ্যাসিস্টেন্ট সেক্রেটারী এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমির মোঃ ফখরুল ইসলাম, সিলেট উত্তর জামায়াতের আমির হাফিজ আনোয়ার হোসেন খান, নায়েবে আমির সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জামায়াত নেতা জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, কারাবন্দী জামায়াতের কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী সহ জামায়াতের কানাইঘাট উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বন্যা দুর্গত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে জামায়েত ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান বলেন, জামায়াত জনগনের দল হিসেবে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেট অঞ্চল সহ সারাদেশে যেসব এলাকায় বন্যা বিরাজ করছে সেই এলাকার বানভাসি মানুষের পাশে জামায়াত খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। জামায়াতের সর্বস্তরের নেতাকর্মী বানভাসি মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছেন। ইতিমধ্যে শুধুমাত্র সিলেট অঞ্চলে জামায়াতের পক্ষ থেকে কয়েক হাজার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। তিনি জামায়াতের পাশাপাশি সকল দল ও সমাজের নানা শ্রেণি পেশার মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রাখায় জামায়াতের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডাঃ শফিকুর রহমান সরকারি ভাবে বন্যা দুর্গত এলাকায় আরো সহযোগিতা বাড়ানোর দাবী জানান।
উপজেলা জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ জানান, দ্বিতীয় দফা বন্যায় কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার বন্যা দুর্গত এলাকায় ইতিমধ্যে জামায়াতের পক্ষ থেকে ৮০ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ ও অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম

