- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» পদ্মা সেতুর উদ্বোধনে দাওয়াত পাবেন খালেদা জিয়াসহ সকল বিরোধী দলই: কাদের
প্রকাশিত: ০৪. জুন. ২০২২ | শনিবার
চেম্বার ডেস্ক:: পদ্মা সেতুর উদ্বোধনের অনুষ্ঠানে সকল বিরোধী দলই দাওয়াত পাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিশ্বব্যাংকের প্রতিনিধিকে পাশে রেখে ওবায়দুল কাদের বললেন, পদ্মা সেতুর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পাবে বিশ্বব্যাংক ও বিএনপি জোটের রাজনৈতিক দলগুলোও।
বাঙালির গৌরব, অর্থনৈতিক সক্ষমতা, আর মাথা উঁচু করে দাঁড়ানোর প্রতীক পদ্মা সেতু। পাহাড়সম ষড়যন্ত্র, বিরোধিতা আর অনিশ্চয়তা ডিঙিয়ে পদ্মায় স্বপ্নের সেতু এখন প্রস্তুত উদ্বোধনের জন্য। অপেক্ষা ২৫ জুনের।
অথচ ৬ দশমিক ১৫ কিলোমিটারের দীর্ঘ এ অবকাঠামোর স্বপ্ন বাস্তবে রূপ নেয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল বিশ্বব্যাংক। তখনো হয়নি অর্থ ছাড়, অথচ কল্পিত দুর্নীতির অভিযোগ তুলে এক দশক আগে হঠাৎই প্রকল্প থেকে সরে দাঁড়ায় সংস্থাটি।
এরপর বিশ্বব্যাংকের দেখানো পথে একে একে হাঁটে আরও তিন উন্নয়ন সহযোগী–এডিবি, জাইকা ও আইডিবি। ফলে পুরো প্রকল্পই পড়ে এক মহা অনিশ্চয়তার মুখে।
তবে সব বাধা কাটিয়ে নিজস্ব অর্থায়নের স্মারক উদ্বোধনে যখন চলছে ক্ষণগণনা, তখন রাজধানীতে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। এ সময় পাশে বসা বিশ্বব্যাংক প্রতিনিধিকে খোঁচা দিতে ছাড়েননি মন্ত্রী। জানালেন, পদ্মার জমকালো আয়োজনে বিশ্বব্যাংকের পাশাপাশি আমন্ত্রণ পাবে সেতুর বিরোধিতাকারী রাজনৈতিক দলগুলো।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা প্রস্তুতি শুরু করেছি। আমি ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি ডিরেক্টরকেও আমন্ত্রণ জানাচ্ছি। তাকে চিঠি দেব। কে পক্ষে, কে বিপক্ষে–এটা আমি দেখব না। রাজনৈতিক দলেও যারা বিরোধিতা করছেন, তাদেরও চিঠি পাঠাব।’
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, বিবেচনায় আছে দুর্নীতির দায়ে দণ্ডিত বিএনপির চেয়ারপারসনকেও আমন্ত্রণের বিষয়টি। তবে খতিয়ে দেখতে হবে আইনি দিক।’
কাদের বলেন, ‘বেগম খালেদা জিয়া নিয়মের মধ্যে পড়লে অবশ্যই তাকে দাওয়াত দেব। বিএনপির নেতারাও দাওয়াত পাবেন।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পদ্মা সেতু, মেট্রোরেলসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবে রূপ পাওয়ায় হিংসায় পুড়ছেন বিএনপির নেতারা। আর সে ক্ষোভ থেকেই সরকারের বিরুদ্ধে করছেন নানা মন্তব্য।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম

