- কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত বেলাল আহমেদ
- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
- কানাইঘাটের সুরমা সমাজ কল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন,নেতৃত্বে হাফিজ আসআদ-হাফিজ রশিদ
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
- ঝিংগাবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রহমানের ঈদ শুভেচ্ছা
- কানাইঘাটের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল্লাহ সিদ্দিকীর ঈদ শুভেচ্ছা
» ইউপি নির্বাচন: ব্যর্থতার দায়ে কালকিনির ইউএনও-ওসিকে প্রত্যাহারের নির্দেশ
প্রকাশিত: ২২. মে. ২০২২ | রবিবার
চেম্বার ডেস্ক:: মাদারীপুরের কালকিনিতে ইউপি নির্বাচনে দায়িত্ব পালনের ব্যর্থতার দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।
আজ রবিবার (২২ মে) সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে জনস্বার্থে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, গত মঙ্গলবার (১৭ মে) কালকিনির পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নেয়ামুল আকন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রস্তাবকারী ও সর্মথনকারীসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ের দিকে যান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেলের উপস্থিতিতে স্বতন্ত্র প্রার্থী নেয়ামুল আকন ও তার স্ত্রী রেহেনা পারভীনের ওপর হামলা চালিয়ে তাদেরসহ মোট চারজনকে আহত করা হয়। হামলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা (রির্টানিং কর্মকর্তা) দিপক কুমার বিশ্বাসও আহত হন।
এ ছাড়া হামলাকারীরা স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র, ভোটার আইডি কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। ঘটনার পরে উপজেলা চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুরো বিষয়টি নির্বাচনে কমিশনে লিখিতভাবে জানান নির্বাচন কর্মকর্তা।
এই ঘটনার সত্যতা পেয়ে দায়িত্ব অবহেলার কারণে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেলকে প্রত্যাহারের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। পাশাপাশি ওই দুই পদে নতুন কর্মকর্তাকে পদায়নের নির্দেশও দেয়া হয়।
একইসঙ্গে পূর্ব এনায়েতনগর ইউনিয়নের নৌকার প্রার্থী মাহাবুব আলমের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না জানতে চায় নির্বাচন কমিশন।
উল্লেখ্য, সীমানা জটিলতার কারণে দেরি হওয়ায় আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবার কথা পূর্ব এনায়েতনগর ইউনিয়নের নির্বাচন।
সর্বশেষ খবর
- কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত বেলাল আহমেদ
- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
- কানাইঘাটের সুরমা সমাজ কল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন,নেতৃত্বে হাফিজ আসআদ-হাফিজ রশিদ
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ডাকসু ভোটে অংশ নিতে বাধা নেই জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের: আপিল বিভাগ
- নিবার্চনে শুধু সেনাবাহিনী নয়, বিমান-নৌবাহিনীকেও কাজে লাগাব: স্বরাষ্ট্র উপদেষ্টা
- পুলিশের এসআই মাজিদুলের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ!
- অনুপস্থিত পুলিশ সদস্যদের আর যোগদান করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক

