- কানাইঘাট উপজেলা সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফ্রান্স প্রবাসী শাহেদ আহমদের ঈদ শুভেচ্ছা
- নগরীর টিলাগড় শাহ মদনী ঈদগাহে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়
- আইনের তোয়াক্কা না করে কানাইঘাটে আবাদি জমির মাটি কাটার মহোৎসব
- কাজ শেষ হতে না হতেই কানাইঘাট গরিপুর পাকা সড়কের পিচ উঠে যাচ্ছে
- সিলেটকে বাসযোগ্য শান্তির নগরী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: কাইয়ুম চৌধুরী
- কানাইঘাট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে রমজানের অর্থ সহায়তা প্রদান
- কানাইঘাট-জকিগঞ্জে কোন ধরণের অনিয়ম দূর্নীতি বরদাস্ত করা হবে না: মুফতি আবুল হাসান এমপি
- সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই: কানাইঘাটে মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীকে যুক্তরাষ্ট্রে দাফন
- বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতি সম্প্রীতির মেলবন্ধন : আব্দুল কাইয়ূম চৌধুরী
» সাবেক অর্থমন্ত্রী ও ভাষা সংগ্রামী আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা সম্পন্ন
প্রকাশিত: ৩০. এপ্রিল. ২০২২ | শনিবার
চেম্বার ডেস্ক::সাবেক অর্থমন্ত্রী ও ভাষা সংগ্রামী আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। গুলশান আজাদ মসজিদে সকাল সাড়ে ১০টায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তার সাবেক সহকর্মীদের অনেকেই উপস্থিত হয়ে শেষবারের মতো শ্রদ্ধা জ্ঞাপন করেন।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পররাষ্ট্রমন্ত্রী ও প্রয়াত মুহিতের ছোট ভাই এ কে আবদুল মোমেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পাদক প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ এবং সংসদ সদস্যসহ অসংখ্য মানুষ এ জানাজায় অংশগ্রহণ করে। জানাজা শেষে প্রয়াত আবুল মাল আবদুল মুহিতের জন্য দোয়া করা হয়।
জানাজার আগে গুলশান কেন্দ্রীয় মসজিদে সাংবাদিকদের কাছে স্মৃতিচারণ করেন এ কে আবদুল মোমেন। তিনি বলেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে একজন মেধাবী অভিভাবককে হারিয়েছি। মুহিত ভাইয়ের মতো মেধাবী লোক আমাদের পরিবারে আর নেই। তিনি খুব মহৎ ছিলেন। আমরা একজন অভিভাবককে হারালাম।
তিনি বলেন, আমার ভাই হিসেবে, বন্ধু হিসেবে আমাদের মধ্যে গভীর সম্পর্ক ছিল। তার মৃত্যু খুবই দুঃখজনক। মুহিতকে সিলেটের রায় নগরে সাহেব বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সেখানে আমার বাবা-মা, দাদা-দাদিসহ সবার কবর রয়েছে।
সংসদ ভবনের সামনে জানাজার আয়োজন না করার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই বছর ধরে করোনার কারণে সংসদ ভবনের সামনে কারও জানাজার আয়োজন করা যায়নি। গতকাল (শুক্রবার) আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। কিন্তু এ ধরনের কোনো আয়োজন দেখিনি। এখন গুলশান কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মুহিত ভাইয়ের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা শেষে সিলেটে নিয়ে দাফন করা হবে।
মুহিতের দ্বিতীয় জানাজা বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজার পর তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ২টায় শহীদ মিনারে নেওয়া হবে।
এরপর দাফনের জন্য মরদেহ নেওয়া হবে সিলেটে। রোববার রায় নগরের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
সর্বশেষ খবর
- কানাইঘাট উপজেলা সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফ্রান্স প্রবাসী শাহেদ আহমদের ঈদ শুভেচ্ছা
- নগরীর টিলাগড় শাহ মদনী ঈদগাহে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়
- আইনের তোয়াক্কা না করে কানাইঘাটে আবাদি জমির মাটি কাটার মহোৎসব
- কাজ শেষ হতে না হতেই কানাইঘাট গরিপুর পাকা সড়কের পিচ উঠে যাচ্ছে
- সিলেটকে বাসযোগ্য শান্তির নগরী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: কাইয়ুম চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ‘সেনাবাহিনী পদক’ পেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা, নিহত ৩
- সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে: তারেক রহমান
- সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
- ডাকসু ভোটে অংশ নিতে বাধা নেই জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের: আপিল বিভাগ

