- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
- কানাইঘাটের সুরমা সমাজ কল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন,নেতৃত্বে হাফিজ আসআদ-হাফিজ রশিদ
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
- ঝিংগাবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রহমানের ঈদ শুভেচ্ছা
- কানাইঘাটের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল্লাহ সিদ্দিকীর ঈদ শুভেচ্ছা
- কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউকের সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদের ঈদ শুভেচ্ছা
» সিলেট অনলাইন প্রেসক্লাব – মাহা অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত: ২৩. মার্চ. ২০২২ | বুধবার
চেম্বার ডেস্ক::
সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান বলেছেন-খেলাধুলা এক দিকে যেমন যুবসমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করে তেমনি মানুষের শরীর ও মনকে ভালো রাখে।
মঙ্গলবার (২২মার্চ) সিলেট অনলাইন প্রেসক্লাব – মাহা অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার ২০২২ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
তিনি আরো বলেন, সাংবাদিকদের সারাদিন মাঠে-ময়দানে কাজ করতে হয় বলে খেলাধুলার সুযোগ কম থাকে। তার পরও সময় বের করে মাঝে মধ্যে খেলা ধুলা করতে হবে কারণ খেলাধুলায় পেশার উৎকর্ষ সাধন হয়।
ক্লাবের সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে ও ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জহিরুল ইসলাম মিশুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনিবাহী কমিটির সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, মাহা ফ্যাশন হাউজের স্বত্ত্বাধিকারী মাহি উদ্দিন আহমদ সেলিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল আলম তুসার, ক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ ও কোষাধ্যাক্ষ আব্দুল মুহিত দীদার।
ক্লাব সদস্য এম এ ওয়াহীদ চৌধুরীর কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সহ সভাপতি মো: গোলজার আহমদ হেলাল।
বিশেষ অতিথির বক্তব্যে মাহি উদ্দিন আহমদ সেলিম বলেন, বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে ব্যাপক অবদান রাখছেন। ক্রীড়াশৈলী মনোভাব সৃষ্টিতে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ব্যাপক অবদান রাখে। তিনি বলেন, ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে দেশে-বিদেশে অনেক বিত্তশালী আছেন তাদেরকেও এগিয়ে আসা উচিত।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ হবার কারণে সিলেট অনলাইন প্রেসক্লাবের গ্রহন যোগ্যতা দিন দিন বাড়ছে।
সভাপতির বক্তব্যে মুহিত চৌধুরী বলেন, শুধু টাকা-পয়সা থাকলে সবাই সব কিছু করতে পারে না। এর জন্য প্রয়োজন উদার মন মানষিকতা। সিলেটের খেলা-ধুলা উন্নয়নে মাহি উদ্দিন আহমদ সেলিমে অবদান সিলেটবাসী চিরদিন মনে রাখবে।
শত ব্যস্ততার মধ্যেও সময় দেয়ার জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।
বিভিন্ন প্রতিযোগিতায় যারা পুরস্কার গ্রহন করেন তারা হলেন-
লুডুতে প্রথম মো: কামাল আহমদ, দ্বিতীয়- দেবব্রত রায় দিপন।
সাপ লুডুতে প্রথম জসিম উদ্দিন, দ্বিতীয়-ফারহানা বেগম হেনা। ক্যারাম-এ প্রথম নূরুল আমীন, দ্বিতীয়- দেবব্রত রায় দিপন। দাবাতে প্রথম মাহমুদ হোসেন খান,দ্বিতীয়-নূরুল আমীন।
প্রীতি ইনডোর ফুটবল ম্যাচ: বিজয়ীদলের সদস্যরা হলেন: নূরুল আমীন, আশীষ দে, কে এ রহিম সাবলু,কামরুজ্জামান, জহিরুল ইসলাম মিশু। দলীয় অধিনায়ক জহিরুল ইসলাম মিশু ক্রেস্ট গ্রহন করেন।
শিশুদের বইপড়া:
প্রথম- দেবদুতি প্রণমী মিথী, দ্বিতীয়- নিশাত হেলাল তাসকিয়া।
কবিতা আবৃত্তি: প্রথম- দীপাম্বিতা দিপা, দ্বিতীয়- তাওসিফ হেলাল তাহা।
শিশু লুডু: প্রথম- তাওসিফ হেলাল তাহা, দ্বিতীয়- ইফফাত, তৃতীয়,- নিশাত হেলাল তাসকিয়া। বিশেষ পুরস্কার: তানজিম ও তাহমিদ।
সর্বশেষ খবর
- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
- কানাইঘাটের সুরমা সমাজ কল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন,নেতৃত্বে হাফিজ আসআদ-হাফিজ রশিদ
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- নিউজচেম্বারের সম্পাদক মন্ডলীর সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- দৈনিকসিলেট ডটকমের ১৫ বছর পূর্তি : সাফল্যের গৌরবময় পথচলা
- সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিলে সূধিজনদের মিলনমেলা
- সিলেট অনলাইন প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরি পরিষদকে মহানগর ছাত্রশিবিরের অভিনন্দন
- পক্ষপাতিত্ব ও বৈষম্যের অভিযোগে পিআইবি’র কর্মশালা বর্জন করল সিলেট অনলাইন প্রেসক্লাব

