- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
- কানাইঘাটের সুরমা সমাজ কল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন,নেতৃত্বে হাফিজ আসআদ-হাফিজ রশিদ
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
- ঝিংগাবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রহমানের ঈদ শুভেচ্ছা
- কানাইঘাটের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল্লাহ সিদ্দিকীর ঈদ শুভেচ্ছা
- কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউকের সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদের ঈদ শুভেচ্ছা
- বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরামের সভাপতি আব্দুল হালিমের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বারের সম্পাদক মন্ডলীর সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
» গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত জাহাঙ্গীর
প্রকাশিত: ২৫. নভেম্বর. ২০২১ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক:: অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে গাজীপুর সিটির জন্য তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করা হয়।
মন্ত্রী বলেন, গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ মন্ত্রণালয়ে দাখিল হয়েছে। সেগুলোকে পর্যালোচনার পরিপ্রেক্ষিতে তা তদন্তের জন্য গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, কোথাও অবৈধভাবে জায়গা দখল করা, জনগণের স্বার্থপরিপন্থী কাজ করা এবং কেউ কেউ অভিযোগ করেছেন যে তাকে সেখানে অবকাঠামো ক্ষতিপূরণ না দিয়ে জোর-জবরদস্তি করা, এ সব অভিযোগ আছে।
আইন অনুযায়ীই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সেখানে মেয়রদের প্যানেল গঠন করা হয়েছে। জ্যেষ্ঠতায় এক নম্বরে যিনি আছেন তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন, তার ওপরে দায়িত্ব হস্তান্তর করা হবে।
মেয়রের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে কেন্দ্র করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে বলেও জানান তাজুল ইসলাম।
তিনি বলেন, মেয়রের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তদন্ত করে যেগুলো পাবো, সে অনুযায়ী তাকে শোকজ করা হবে।
সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, যদি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণিত হয়, তাহলে তাকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে।
গত ১৯ নভেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদসহ দল থেকে আজীবনের জন্য জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করা হয়। তার স্থলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডলকে।
সর্বশেষ খবর
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
- কানাইঘাটের সুরমা সমাজ কল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন,নেতৃত্বে হাফিজ আসআদ-হাফিজ রশিদ
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
- পবিত্র ঈদ উপলক্ষে কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী-নগদ অর্থ বিতরণ
- রমজানের চেতনায় মানবিক সমাজ গঠনে বিএনপি কাজ করছে: মিফতাহ্ সিদ্দিকী
- নগরীর কুদরত উল্লাহ মসজিদে ঈদ উল ফিতরের ৩টি জামাত যখন হবে

