সর্বশেষ

» আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের সঙ্গীদেরও খোঁজ মিলেছে

প্রকাশিত: ১৮. জুন. ২০২১ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: নিখোঁজের আটদিন পর আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে তার রংপুরের বাসা থেকে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে তার তিন সঙ্গীও বাসায় ফিরেছেন বলে জানিয়েছে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, আবু ত্ব-হাকে পাওয়া গেছে। তার সঙ্গে যে তিনজন নিখোঁজ হয়েছিলেন, তারাও যার যার বাড়ি ফিরে গেছেন। এ মুহূর্তে এইটুকু তথ্য আছে। পরে আমরা বিস্তারিত জানাব।

ত্ব-হার শ্যালক মো. জাকারিয়া বলেন, শুক্রবার জুমার নামাজের পর ত্ব-হা রংপুরে তাদের বাড়িতে ফিরে এসেছেন বলে তারা খবর পেয়েছেন।

তবে ত্ব-হা এতদিন কোথায় কীভাবে ছিলেন- সেসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি তিনি।

গত ১০ জুন রংপুর থেকে ঢাকায় আসার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন। এছাড়াও তার সঙ্গে নিখোঁজ হয়েছেন আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন।

ত্ব-হার নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে দারুসসালাম এবং মিরপুর থানায় গেলে কোনো থানাই সাধারণ ডায়েরি বা মামলা গ্রহণ করেনি বলেও অভিযোগ করেছেন তার পরিবার। এ নিয়ে সর্বশেষ রংপুর সদর থানায় একটি জিডি করা হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930