- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
» সৎ ও ত্যাগীদের রাজনীতিতে সুযোগ দিতে হবে : ওবায়দুল কাদের
প্রকাশিত: ২৬. ডিসেম্বর. ২০২০ | শনিবার
চেম্বার ডেস্ক:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতিবাজদের নির্মূল করে সৎ ও ত্যাগী ব্যক্তিদের রাজনীতিতে সুযোগ করে দিতে হবে।
সদ্যপ্রয়াত ফুটবলার বাদল রায়ের স্মরণ সভায় আজ শনিবার তিনি আহ্বান জানান। ওবায়দুল কাদের তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।
বাদল রায় একজন সৎ ও দক্ষ ফুটবলার এবং সংগঠক ছিলেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এ দেশের ক্রীড়াঙ্গনে অনেকেই মনে করেন আবাহনী মানে আওয়ামী লীগ, আর মোহামেডান মানে আওয়ামী লীগ বিরোধী প্রতিপক্ষ; কিন্তু বাদল রায় তা প্রমাণ করে গেছেন খেলাধুলায় কোনো রাজনীতি নেই।’
বাদল রায় তার খেলোয়াড়ি জীবনের শুরু থেকেই মোহামেডানের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু মনে-প্রাণে একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন বলেও জানান ওবায়দুল কাদের। তরুণদের খেলাধুলায় সুযোগ করে দেওয়ায় আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তা না হলে তারা মাদকসহ সমাজবিরোধী কাজে জড়িয়ে পড়তে পারে।
ওবায়দুল কাদের দুঃখ প্রকাশ করে বলেন, কেউ কেউ ব্যক্তি স্বার্থে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য ক্রীড়া ফেডারেশনগুলোকে ব্যবহার করছেন। এর থেকে বের হয়ে আসতে হবে। ক্রীড়া ফেডারেশনগুলোকে দুর্নীতিমুক্ত রাখতে হবে।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাস কারও ব্যক্তি বা গোষ্ঠীর নয়,তাই দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে স্বাস্থ্যবিধি মেনে এ ভাইরাসের মোকাবিলা করতে হবে।
ক্রীড়া পরিবারের উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, যুব ও ক্রীড়া সম্পাদক হারনুর রশিদসহ বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দ এবং ক্রীড়া সাংবাদিক, খেলোয়াড় ও সংগঠকরা।
সর্বশেষ খবর
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম

