- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
» মহাজোট করেছি, নির্বাচন করেছি তাই বলে আ.লীগ হয়ে যাইনি: জিএম কাদের
প্রকাশিত: ২১. নভেম্বর. ২০২০ | শনিবার
চেম্বার ডেস্ক:: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আমরা আওয়ামী লীগের সাথে মহাজোট করেছি, নির্বাচন করেছি। আমাদের সাথে ঘনিষ্ঠতা রয়েছে, তাই বলে আমরা আওয়ামী লীগ হয়ে যাইনি।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে জাপা ঢাকা মহানগর দক্ষিণের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জিএম কাদের বলেন, আমাদের একটি স্বতন্ত্র রাজনীতি রয়েছে। জনগণ যদি মনে করে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি এক তাহলে এটা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কারও জন্য সুখকর নয়। আমরা চাই আমাদের বক্তব্যে আমরা আমাদের রাজনীতি জনগণের কাছে তুলে ধরবো।
জাপা চেয়ারম্যান শিক্ষাঙ্গন বন্ধ প্রসঙ্গে বলেন, যেখানে সব ব্যবসা প্রতিষ্ঠান, হাট বাজার খোলা সেখানে শিক্ষাঙ্গন বন্ধ রাখার কোনো যুক্তি দেখছি না। করোনা ভাইরাস আবারও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। সরকার এজন্য কি প্রস্তুতি গ্রহণ করেছে আমরা জানিনা। মফস্বলের অবস্থা আরও ভয়াবহ। বেশিরভাগ হাসপাতালে আইসিইউ নেই। সাধারণ মানুষের প্রাইভেট চিকিৎসা করার ক্ষমতা নেই। যে কারণে জেলা শহরগুলোতে করোনার কারণে ব্যাপক প্রাণহানির সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, আজ দেশে রাজনৈতিক কর্মকাণ্ড নেই বললেই চলে। বড় তিনটি দল ছাড়া অন্য রাজনৈতিক দল দৃশ্যমান নয়। এটি ভালো লক্ষ্মণ নয়। রাজনৈতিক দল যত বেশি থাকবে জবাবদিহিতা তত নিশ্চিত হয়। আজ আইন করেও অপরাধ ঠেকানো যাচ্ছে না। এর কারণ দেশে সুশাসনের অভাব।
সভায় জাপা মহাসচিব সরকারের সমালোচনা করে বলেন, দেশে ধর্ষণ সন্ত্রাস চাঁদাবাজি অব্যাহত রয়েছে। দুর্নীতি ও দুঃশাসনে ছেয়ে গেছে দেশ। মানুষের জীবনের নিরাপত্তা নেই, বাক স্বাধীনতা নেই। জনগণ আজ কথা বলতেও ভয় পাচ্ছে। সে ভয় ভাঙতে হবে। ভয় ভাঙতে সেই দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত এরশাদের শাসনামলে ফিরে যেতে হবে।
প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্যে সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, ইসলামী মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ তিন দশক ধরে কাজ করে যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে আমাদেরকে ক্ষমতায় যেতে হলে আমাদের নেত্রী বেগম রওশন এরশাদ ও চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে সকলস্তরের নেতাকর্মীদেরকে সব ধরণের মতো পার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।
জাপার অতিরিক্ত মহাসচিব, ঢাকা দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব জিয়াউদ্দীন আহমদ বাবলু।
সর্বশেষ খবর
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম

