- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
» ইমানুয়েল ম্যাঁক্রো সরকার শীগ্রই ধ্বংস হয়ে যাবে: আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী
প্রকাশিত: ০২. নভেম্বর. ২০২০ | সোমবার
চেম্বার ডেস্ক:: জমিয়তে উলামা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আমীর, শায়খুল হাদীস আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী বলেছেন, ফ্রান্সে বিশ্বনবী সা.’র অবমাননা অব্যাহত থাকলে ইমানুয়েল ম্যাঁক্রো সরকার শীগ্রই ধ্বংস হয়ে যাবে। আমীরে জমিয়ত বলেন, শুধু ফ্রান্স নয় বিশ্বের যেখানেই মানবতার নবী সা.’র ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে সেখানেই তীব্র প্রতিবাদ করা মুসলমানদের ঈমানী দায়িত্ব। আল্লামা দুর্লভপুরী বলেন, আমি যদি ফ্রান্সের নাগরিক হতাম তাহলে অবশ্যই নবী সা.’র ব্যঙ্গচিত্র প্রদর্শন কারীকে আমি নিজেই জাহান্নামে পাঠিয়ে দিতাম না হয় নিজে শাহাদাত বরণ করতাম। তিনি বলেন, ফ্রান্সকে অর্থনৈতিকভাবে পর্যুদস্ত করার জন্য বিশ্ববাসী সে দেশের সকল পণ্য বর্জন শুরু করেছে। আমাদের সরকারের কাছে জোরদাবী হচ্ছে নবী সা.’র ইজ্জত রক্ষার্থে জাতীয় পর্যায়ে ফ্রান্স সরকারের পণ্য বর্জনের ঘোষণা দিন।
তিনি আজ ২ নভেম্বর সোমবার বিকেলে সিলেট কোর্ট পয়েন্টে ফ্রান্স সরকারের প্রত্যক্ষ মদদে বিশ্বনবী সা.’র অবমাননা ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে জমিয়তে উলামা বাংলাদেশ সিলেট জেলা শাখা আয়োজিত বিশাল বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দানকালে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা জমিয়তে উলামার সভাপতি মাও. মুফতি রশীদ আহমদের সভাপতিত্বে ও জেলা জমিয়তে উলামার সাধারণ সম্পাদক মাওলানা আবুল হোসাইন চতুলী, জমিয়তে আনসারের জেলা আহ্বায়ক মাওলানা ইয়াহইয়া শহীদ এর যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জমিয়তে উলামার কেন্দ্রীয় সহ-সভাপতি আল্লামা শামসুদ্দীন দুর্লভপুরী, সহকারী মহাসচিব মাওলানা আব্দুল জব্বার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী হারুনুর রশীদ চতুলী, কেন্দ্রীয় জমিয়তের আইন বিষয়ক সম্পাদক জননেতা এড. মোহাম্মদ আলী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, সোবহানীঘাট মাদরাসার নাইবে মুহতামিম হাফিজ মাওলানা আহমদ সগীর, মাওলানা আব্দুল্লাহ বাহার, মাওলানা ফারুক আহমদ, মাওলানা খালিদ সাইফুল্লাহ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আব্দুল হালিম, মাওলানা আনসার আহমদ, মাওলানা আব্দুল মুসাব্বির মাওলানা হাফিজ নজীর আহমদ, মাওলানা বদরুল ইসলাম আল ফারুক, মাওলানা রফি উদ্দিন শাহীন, মাওলান আলামিন হাসান নাহিদ, মাওলানা ইমাদুদ্দীন লাহিন, মাওলান আশরাফ জুবায়ের, মাওলান আসাদ আহমদ, মাওলানা হারিছ উদ্দিন, মাওলান আব্দুল আজিজ মাহফুজ, প্রমুখ।
উল্লেখ্য যে, সিলেট জেলা জমিয়তে উলামার ব্যানারে আজ বাদ আসর সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল বের করে সিলেট সিটির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কোর্ট পয়েন্টে বিশাল প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সর্বশেষ খবর
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী

