- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা বিকল
- কানাইঘাটে পুলিশের অভিযানে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
» মাহমুদউল্লাহকে অধিনায়ক করে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা
প্রকাশিত: ০৯. সেপ্টেম্বর. ২০২১ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক::আগামী ১৭ অক্টোবর পর্দা উঠবে বিশ্ব ক্রিকেটের মেগা আসর টি-টোয়েন্টি বিশ্বকাপের। এ টুর্নামেন্টের জন্য আগামী ১০ সেপ্টেম্বর দল ঘোষণার শেষ সময় বেঁধে দিয়েছে আইসিসি। তার আগে আজ (বৃহস্পতিবার) নিজেদের বিশ্বকাপ স্কোয়াড জানিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ১৫ সদস্যের মূল দল দিয়েছে বিসিবি। তবে করোনাভাইরাসের শঙ্কা আর দীর্ঘ সূচির কথা মাথায় রেখে ১৫ সদস্যের সঙ্গে আরও ২ ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে বিশ্বকাপ নিয়েছে টাইগার ক্রিকেট বোর্ড।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।
গত বছর যুব বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন শামীম। এবার তিনি যাচ্ছেন বড়দের বিশ্বকাপে। ২১ বছর বয়সী আগ্রাসী এই ব্যাটসম্যান ও অফ স্পিনার এখনো পর্যন্ত ৬টি টি-টোয়েন্টি খেলেছেন। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে অভিষেক হয় তার। ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৫ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলে বড় ভূমিকা রাখেন দলের জয়ে।
শামীম ছাড়া প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদ।
চলতি নিউ জিল্যান্ড সিরিজের ১৯ সদস্যের দল থেকে বিশ্বকাপ দলে ঠাঁই পাননি মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, তাইজুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব। তবে রুবেল ও আমিনুল ইসলাম দলের সঙ্গে বিশ্বকাপে যাচ্ছেন অতিরিক্ত হিসেবে।
কোভিড পরিস্থিতির কারণে সব দলকেই অতিরিক্ত ক্রিকেটার রাখার সুযোগ দিয়েছে আইসিসি। তবে তাদের সফরে নিতে ও রাখতে হবে দলের নিজস্ব খরচে।
চূড়ান্ত দল ঘোষণা করা হলেও কোয়ারেন্টিন শুরুর পাঁচ দিন আগ পর্যন্ত দলে পরির্বতন আনা যাবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডে বাংলাদেশ খেলবে ওমানে। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ অক্টোবর, স্কটল্যান্ডের বিপক্ষে। পরের দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান ও পাপুয়া নিউ গিনি। প্রথম পর্ব উতরাতে পারলে সুপার টুয়েলভ-এ বাংলাদেশের গ্রুপ সঙ্গী হবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউ জিল্যান্ড।
বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ।
সফরসঙ্গী অতিরিক্ত : রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।
সর্বশেষ খবর
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
- জমকালো আয়োজনে তপোবনে ১ম দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- অ্যাডভোকেট ছাইদুর রহমান জীবেব মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ভোধন
- কানাইঘাটে ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়ন ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন
- হবিগঞ্জে সংবর্ধিত হলেন জাতীয় দলের সাবেক তারকা পেসার কোচ নাজমুল হোসেন

