সর্বশেষ

» মরহুম মাও.শুয়াইবুর রহমান স্মরণে সৌদি আরবে শোক সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ২২. জুলাই. ২০২১ | বৃহস্পতিবার

চেম্বার প্রতিবেদক:: 

সিলেটের কানাইঘাট উপজেলার তালবাড়ী জামেয়া ইসলামীয়া ইউসুফিয়া মাদরাসার সাবেক ভাইস প্রিন্সিপাল, সৌদি আরব প্রবাসী মরহুম মাও.শুয়াইবুর রহমান স্মরণে সৌদি আরবে এক শোক সভা ও দোয়া মাহফিল অদ্য ২১ জুলাই,বুধবার বাওয়াদি নারায়নপুর বস্তি সংলগ্ন স্থানে অনুষ্টিত হয়। কানাইঘাট সৌদি প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ, ঝিংগাবাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন মাওলানা ইসলাম উদ্দিন। মোহাম্মদ আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান মেহমান ছিলেন রেমিটেন্স যোদ্ধাদের মুখপাত্র অনলাইন নিউজ পোর্টাল ইন্টারন্যাশনাল বিডিনিউজ ডটনেট সম্পাদক আব্দুল হালিম। প্রধান অতিথি ছিলেন কানাইঘাট সৌদি প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূর আহমদ।  অতিথি ছিলেন কানাইঘাট সৌদি প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সদস্য সচিব মাও: মুহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক নজমুল ইসলাম, কোষাধ্যক্ষ হাফেজ বেলাল আহমদ,সহ-সভাপতি মাও:ফারুক আহমদ, সহ-সেক্রেটারী ফখরুল আমীন, ৯ নং রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল মজিদ চৌধুরী, ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি মো:মঈনুল হক, ঝিংগাবাড়ী ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক নেয়ামতুল্লাহ, ঝিংগাবাড়ী ইউনিয়ন শাখার উপদেষ্টা নজির আহমদ, ঝিংগাবাড়ী ইউনিয়ন শাখার সহকারী কোষাধ্যক্ষ শফিকুর রহমান।

প্রধান মেহমানের বক্তব্য অনলাইন নিউজ পোর্টাল ইন্টারন্যাশনাল বিডিনিউজ ডটনেট সম্পাদক আব্দুল হালিম বলেন, মরহুম মাও.শুয়াইবুর রহমান ছিলেন একজন আলোকিত মানুষ। সৃজনশীল সৃষ্টিশীল কাজের একজন মানুষ ছিলেন তিনি। একজন শিক্ষাবিদ বলা যায় তাকে। তার জীবদ্দশায় তিনি মানুষের অনেক মঙ্গল কাজ করেছেন।

আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31