- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
» চার ধাপে দেশে এলো মডার্না ও সিনোফার্মের ৪৫ লাখ টিকা
প্রকাশিত: ০৩. জুলাই. ২০২১ | শনিবার
চেম্বার ডেস্ক:: মাত্র ১২ ঘন্টারও কম সময়ে চার ধাপে দেশে এলো ৪৫ লাখ ডোজ করোনার টিকা। এর মধ্যে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের উপহারের মর্ডানার ২৫ লাখ আর বাকি ২০ লাখ চীনের কাছ থেকে কেনা সিনোফার্মের টিকা।
এর মধ্যে আজ সকাল ৮টা ৪০ মিনিটের দিকে যুক্তরাষ্ট্রের মর্ডানার টিকা পরিবহনকারী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শনিবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ২৫ লাখ ডোজের মধ্যে প্রায় অর্ধেক ১২ লাখ ৬৭ হাজার ২শ টিকা এসে পৌঁছায়। এর আগে বাকি টিকা এসে পৌঁছায় আরেকটি ফ্লাইটে।
মহাখালীর ইপিআর স্টোরে সংরক্ষণ করা হবে এসব টিকা। সব মিলিয়ে দুটি ফ্লাইটে মোট ২৫ লাখ ভ্যাকসিন এলো মডার্নার। বিশ্বস্বাস্থ্য সংস্থার কো-ভ্যাক্স জোট থেকে বাংলাদেশ পেল এ টিকা।
এ ছাড়া শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একটি ফ্লাইটে সরকারি অর্থে চীনের কাছ থেকে কেনা সিনোফার্মের ১০ লাখ ডোজ এবং শনিবার ভোর সাড়ে ৫টায় অপর একটি ফ্লাইটে চীনের সিনোফার্মের আরও ১০ লাখ করোনা টিকা দেশে এসে পৌঁছায়।
রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা গ্রহণ করে স্বাস্থ্যমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী জানান, ডিসেম্বরের মধ্যেই সব মিলিয়ে ১০ কোটি ডোজ টিকা আনার বিষয়ে কাজ করছেন তারা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার।
পরে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে টিকার বিষয়ে কথা বলেন দুই মন্ত্রী ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার টিকা নিয়ে সংকট কাটতে শুরু করেছে। ডিসেম্বরের মধ্যেই ১০ কোটি টিকা আনতে কাজ করছে সরকার।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, আপনারা জানেন যে, আমাদের ভ্যাকসিন কার্যক্রম অল্প অল্প করে চলছিলো। এটা আরও বেগবান হবে এবং আমরা অল্পদিনের মধ্যেই আমাদের ভ্যাক্সিন কার্যক্রম আবারও শুরু করতে পারবো। ভারত থেকে আমরা ঈঙ্গিত পেয়েছি আগস্ট মাস থেকে তারা আমাদের ভ্যাকসিন দেয়া শুরু করবে। ডিসেম্বরের মধ্যে প্রায় ১০ কোটি ভ্যাকসিন বাংলাদেশে আসবে বলে আমরা আশারাখি।
টিকা পেতে বাংলাদেশ উৎপাদনকারী সব দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেন, আমরা আমেরিকা ছাড়াও অন্যান্ন দেশের সোর্স খুঁজেছি। আশা করছি আমরা এরমধ্যে আরও ভ্যাকসিন পাবো। আগামীতে ভ্যাকসিন নিয়ে কোন সমস্যা থাকবে না।
সর্বশেষ খবর
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা বিকল
- কানাইঘাটে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্য আব্দুল মৌলা গ্রেফতার

