- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন সমর্থিত বিএনপির নেতাকর্মীদের মিছিল
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
» চীনের কাছে এবার ১০ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের
প্রকাশিত: ০৪. জুন. ২০২১ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: করোনাভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনকে দোষারোপ নতুন নয়। এবার ক্ষতিপূরণ বাবদ চীনের কাছ থেকে ১০ ট্রিলিয়ন ডলার দাবি করেছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।
২০১৯ সালের শেষ দিকে এসে চীনের উহান থেকে বিশ্বময় ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এর পর তা রূপ নেয় মহামারিতে। শুরু থেকেই এ ভাইরাসে নাকাল যুক্তরাষ্ট্র। তখন দেশটির প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় তিনি এ ভাইরাসকে ‘চীনা ভাইরাস’ হিসেবেই অভিহিত করতেন। এখনও তিনি তার অবস্থান থেকে সরেননি, সে কথা জানিয়ে দিলেন বিবৃতির মাধ্যমে।
শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, চীন উহানের ল্যাব থেকে করোনাভাইরাস ছড়িয়ে দিয়েছে।
ট্রাম্প বলেন, এমনকি আমার ‘শত্রু’ জো বাইডেন পর্যন্ত আমার মতো করোনার জন্য চীনকে দায়ী করছেন।
ট্রাম্প ২০২০ সালের মার্চে করোনাভাইরাস চীনের উহানের ল্যাব থেকে ছড়িয়ে গেছে বলে অভিযোগ করেন। বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থায় সংকট তৈরি করা এ ভাইরাসকে তিনি অভিহিত করেছেন ‘চীনা ভাইরাস’ হিসেবে।
এ ভাইরাসের কারণে যে পরিমাণ মৃত্যু ও ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে ট্রাম্প চীনের কাছে যুক্তরাষ্ট্র এবং বিশ্বের জন্য ১০ ট্রিলিয়ন ডলার দাবি করেন।
ট্রাম্প বলেন, এখন সবাই— এমনকি আমার ‘শত্রু’ও বলতে শুরু করেছেন যে, চীনের উহানের ল্যাব থেকে করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়ার বিষয়ে আমি যা বলেছি তা ঠিক ছিল। এ ভাইরাসের কারণে যে পরিমাণ মৃত্যু এবং ক্ষতি হয়েছে তার জন্য যুক্তরাষ্ট্র ও বিশ্বকে ১০ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে চীনের।
করোনায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। দেশটিতে মারা গেছে ছয় লাখ ১১ হাজার ৬১১ জন। বিশ্বে শুক্রবার পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩৭ লাখ ১৭ হাজার ৩২০ জনের।
সর্বশেষ খবর
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন সমর্থিত বিএনপির নেতাকর্মীদের মিছিল
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ছাতকে সাবেক শিবির নেতা ফয়সল আলমের বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত ৪
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম
- ছাতকে জামায়াত নেতার বাড়িতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- আদালতে বিয়ানীবাজারের এক ‘হত্যাচেষ্টা মামলা’র চার্জশীট দিল পুলিশ

