সর্বশেষ

» বাংলা একাডেমির নতুন সভাপতি অধ্যাপক ড. রফিকুল ইসলাম

প্রকাশিত: ১৮. মে. ২০২১ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক:: বাংলা একাডেমির নতুন সভাপতি নিয়োগ পেয়েছেন স্বাধীনতা ও একুশে পদকপাপ্ত শিক্ষাবিদ, গবেষক এবং লেখক অধ্যাপক ড. রফিকুল ইসলাম।

 

তাকে তিন বছরের জন্য এই নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার (১৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

বাংলা একাডেমি আইন, ২০১৩ এর ধারা-৬ (১) অনুযায়ী রফিকুল ইসলাম এই নিয়োগ পেয়েছেন।

 

যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

উল্লেখ্য, এর আগে গত ১৪ এপ্রিল বাংলা একাডেমির সভাপতি বিশিষ্ট ফোকলোরবিদ অধ্যাপক শামসুজ্জামান খান করোনা আক্রান্ত হয়ে মারা যান।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30