সর্বশেষ

» বিয়ানীবাজারে এন.আর.বি ব্যাংক লিঃ এর উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১০. মে. ২০২১ | সোমবার

চেম্বার ডেস্ক:: 

সিলেটে এন.আর.বি ব্যাংক লিঃ এর ভাইস চেয়ারম্যান মোঃ জামিল ইকবাল ও এন.আর.বি ব্যাংক লিঃ এর প্রতিষ্ঠাতা পরিচালক প্রবাসী জাহেদ ইকবাল এর সহযোগিতায় এন.আর.বি ব্যাংক লিঃ এর আয়োজনে বিয়ানীবাজার উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের আকাখাজনা বড়বাড়ি মাঠে সোমবার বিকাল ৩ টায় প্রতিবছরের ন্যায় এবছরও ছয় শতাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট জেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য সরওয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এন.আর.বি ব্যাংক লিঃ সিলেটের ক্লাস্টার হেড  প্রশান্ত কুমার সিংহ, এন.আর.বি ব্যাংক লিঃ গোয়ালাবাজার শাখার কর্মকর্তা ফখরুল হাসান তাপাদার, পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার হাবিবুর রহমান, সিলেট বিভাগের মনিপুরী জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারন সম্পাদক মনুরাজ সিংহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক আলমগীর হোসেন চৌধুরী, জামিল ইকবাল লিঃ এর একাউন্টেড অনিমেষ চক্রবর্তী সহ প্রমুখ।

আবু কাওছার আহমেদের উপস্থাপনায় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়ার বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের।
এন.আর. ব্যাংক লিঃ এর আয়োজনে পর্যায়ক্রমে ২২ হাজার পরিবারকে এই সহযোগিতা দেওয়া হচ্ছে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031