- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
- কানাইঘাটে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ৩ আসামী কক্সবাজার থেকে গ্রেফতার
- উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন সাংসদ আবুল হাসান
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মিফতাহ্ সিদ্দিকী
- বুরহান উদ্দিন বাজার সিএনজি স্ট্যান্ডের নির্বাচনে বিজয়ী-দের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভিনন্দন
» আন্তর্জাতিক ফ্লাইট আরও সাত দিন বন্ধ
প্রকাশিত: ২৭. এপ্রিল. ২০২১ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক:: করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের ঘোষিত লকডাউন আরও এক সপ্তাহ বৃদ্ধি করায় আন্তর্জাতিক সিডিউল ফ্লাইট চালুর তারিখ পিছিয়ে আগামী ৫ মে পর্যন্ত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগামীকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক ফ্লাইট চালু হওয়ার কথা ছিল কিন্তু লকডাউনের কারণে তা পিছিয়ে গেলো। মঙ্গলবার (২৭ এপ্রিল) বৈঠকে এমন সিদ্ধান্ত নেয় বেবিচক।
বৈঠকের সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখা হলেও প্রবাসী শ্রমিকদের কথা চিন্তা করে সাতটি দেশে বিশেষ ফ্লাইট চালু রাখা হয়েছে। এতে আটকে পড়া শ্রমিকরা সহজেই দেশের বাইরে যেতে পারবেন।
বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা করছি। করোনা সংক্রমণ রোধে সরকার যেহেতু লকডাউন আরও সাত দিন বৃদ্ধি করেছে, এ জন্য ফ্লাইট চলাচলের বিধিনিষেধও পরবর্তী সাত দিনের জন্য অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণ রোধে যাত্রীবাহি সব ধরনের ফ্লাইট বন্ধ রাখা হয়। কিন্তু আটকে পড়া প্রবাসীদের কথা বিবেচনায় নিয়ে বিশেষ ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নেয় বেবিচক কর্তৃপক্ষ। আর আন্তর্জাতিক ফ্লাইট ২৮ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল।
সর্বশেষ খবর
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

