- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» বাংলাদেশে অক্সিজেন রফতানি বন্ধ করল ভারত, সংকটের মুখে পড়ল চিকিৎসা খাত
প্রকাশিত: ২৬. এপ্রিল. ২০২১ | সোমবার
চেম্বার ডেস্ক:: কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করেই ভারত বাংলাদেশে চিকিৎসার কাজে ব্যবহৃত জরুরি অক্সিজেনের রফতানি বন্ধ করে দিয়েছে। ফলে গত চার দিন বেনাপোল বন্দরে অক্সিজেনবাহী কোনো গাড়ি প্রবেশ করেনি।
দেশের চিকিৎসা খাতে অক্সিজেনের চাহিদার বড় জোগানদাতা দেশ ভারত। দেশে চাহিদার বেশিরভাগ অক্সিজেন দীর্ঘদিন ভারত থেকেই আমদানি হয়ে থাকে। প্রতি মাসে শুধু বেনাপোল বন্দর দিয়েই আমদানি করা হয় প্রায় ৩০ হাজার টন। করোনাকালীন অক্সিজেনের ব্যাপক চাহিদা থাকায় আমদানির পরিমাণও বেড়েছে বলে কাস্টমস সূত্রে জানা গেছে। ভারতে অক্সিজেনের সংকট দেখা দেয়ায় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গত ৪ দিন ভারত থেকে কোনো অক্সিজেনবাহী গাড়ি বাংলাদেশে প্রবেশ করেনি।
এদিকে অক্সিজেন নিতে ঢাকা থেকে লিনডে এবং স্পেক্ট্রার খালি গাড়ি দাঁড়িয়ে আছে বন্দরের টিটি শেডে।
ভারতীয় রফতানিকারকদের উদ্ধৃতি দিয়ে সিএন্ডএফ এজেন্ট জানিয়েছেন, বাংলাদেশে অক্সিজেন রফতানি বন্ধে তাদের চাপ রয়েছে। দেশে অক্সিজেন সংকটেরর কথা ভেবে বাংলাদেশে অক্সিজেন রফতানি সাময়িক বন্ধ রাখা হয়েছে।
হঠাৎ করে দেশে অক্সিজেন আমদানি বন্ধের কারণে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি দেশে চিকিৎসা খাতও বড় ধরনের সংকটের মুখে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বেনাপোল বন্দরে অপেক্ষমাণ ট্রাকচালকরা জানান, তারা গত ৪ দিন খালি ড্রাম ট্রাক নিয়ে বসে আছেন।
বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসেসিয়েশনের সহসভাপতি কামাল উদ্দীন শিমুল জানান, বাংলাদেশে চিকিৎসা কাজে সংশ্লিষ্ট সব সামগ্রী আসে ভারত থেকে। হঠাৎ বন্ধে বিরূপ প্রভাব পড়বে। তবে আমরা আশা করছি বন্ধুত্বের সূত্র ধরে ভারত সরকার করোনার এ সময়ে অল্প হলেও বাংলাদেশে অক্সিজেন সরবরাহ সচল রাখবে।
বেনাপোল স্থল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, সর্বশেষ ২১ এপ্রিল বাংলাদেশের দুজন আমদানিকারকের নামে ৯৩ টন অক্সিজেন ভারত থেকে বেনাপোল বন্দরে আমদানি হয়। প্রতি টন অক্সিজেনের আমদানি মূল্য ছিল ১১৬ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ৯ হাজার ৯৭৬ টাকা।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর