- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
» বঙ্গবন্ধুর জন্মদিন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনলাইন প্রেসক্লাবের ব্যাপক কর্মসূচি গ্রহণ
প্রকাশিত: ০৯. মার্চ. ২০২১ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক:: বঙ্গবন্ধুর জন্মদিন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।
সোমবার (৮ মার্চ) সন্ধ্যায় স্বাধীতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন উপ-কমিটির এক সভায় এসব কর্মসূচি পালন নিয়ে ব্যাপক আলাপ আলোচনা করা হয়।
সিলেট অনলাইন প্রেসক্লাব কার্যালয়ের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল। কমিটির সদস্য ও ক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মবরুর আহমদ সাজুর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী। এতে আরো বক্তব্য রাখেন রাখেন কমিটির সদস্য সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কে এ রহিম সাবলু, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জহিরুল ইসলাম মিশু । সভায় উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সদস্য শ্রী আশীষ দে, মাহমুদ হোসেন খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুহিত চৌধুরী বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ এখন ৫০ বছরের তারুণ্যে উজ্জীবিত ও উদ্দীপ্ত। তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রতিটি কর্মসূচিই হোক টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের হাতিয়ার।
উল্লেখ্য যে গত ৫ মার্চ কার্যকরী পরিষদের সভায় স্বাধীতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপনের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে সকাল দশটায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সন্ধ্যা সাড়ে সাতটায় আলোচনা সভা, অনলাইনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর লগো সম্বলিত ব্যানার ও বিশেষ প্রতিবেদন নিউজপোর্টাল গুলোতে প্রকাশের করা হবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিলেটে অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে একটি স্মারক প্রকাশ, ২৬শে মার্চ জাতীয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও ঐদিন সন্ধ্যায় প্রেসক্লাবের আলোচনা সভার কর্মসূচি নেয়া হয়েছে।
সর্বশেষ খবর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম

