সর্বশেষ

» টিকা নেয়ার পরও মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ০৮. ফেব্রুয়ারি. ২০২১ | সোমবার

চেম্বার ডেস্ক:: করোনার টিকা নেয়ার পরও সবাইকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।

 

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়া মন্ত্রিপরিষদের সদস্যদের করোনার ভ্যাকসিন নিয়ে সার্বিক দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, সময়মতো টিকাদান কর্মসূচি কার্যকর করতে এরই মধ্যে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এ ছাড়া প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, করোনার ভ্যাকসিন নিয়ে গ্রামাঞ্চলের মানুষের মধ্যে টিকা নিয়ে যে ভীতি আছে, তা দ্রুত কেটে যাবে।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30