- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
» শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ
প্রকাশিত: ৩০. জানুয়ারি. ২০২১ | শনিবার
মৌলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনে প্রতিবন্ধী এক নারীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর জাহিদ ওরফে জাবেদকে (২৫) গ্রেপ্তার করেছে।
শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সুরমা মেইলে ঘটনাটি ঘটেছে।
অভিযুক্ত জাহিদ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার জঙ্গলবাড়ী গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে। তার বাবা জাহাঙ্গীর মিয়া সিলেট পলিটেকনিক কলেজে দপ্তরি পদে কর্মরত বলে জানা গেছে। ধর্ষিতা নারীর বাড়ি ঢাকার সাভারে। ধর্ষণের ঘটনায় ওই নারী বাদী হয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় মামলা করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে প্রবেশ করার সময় ট্রেনে থাকা ট্রেনটির জেনারেটর অপারেটর জাহিদ ওই নারীকে ট্রেনটির জেনারেটর রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এক পর্যায়ে ওই নারী চিৎকার করলে ট্রেনে থাকা যাত্রীরা জাহিদকে আটক করে রাখেন। পরে ট্রেন শ্রীমঙ্গলে থামলে তাকে শ্রীমঙ্গল রেল পুলিশের কাছে সোপর্দ করা হয়৷
শ্রীমঙ্গল রেল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লোকাল ট্রেন সুরমা মেইল ভানুগাছ স্টেশন-শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি স্থানে লাউয়াছড়া বনের মধ্যে মেয়েটিকে ধর্ষণের ঘটনা ঘটে থাকতে পারে।’
রেল পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, ট্রেনটি লাউয়াছড়া বন অতিক্রমকালে মেয়েটি টয়লেটে যাবার সময় ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর জাহিদ মেয়েটিকে জোর করে পাশের একটি অন্ধকার কমপার্টমেন্টে নিয়ে ধর্ষণ করে। এরপর ট্রেনটি শ্রীমঙ্গল ষ্টেশনে এসে পৌছালে মেয়েটি প্লাটফর্মে নেমে চিৎকার করতে থাকে। এসময় জাহিদ কৌশলে পালিয়ে যাবার চেষ্টা করলে যাত্রীরা তাকে আটক করে রেলওয়ে থানায় সোপর্দ করে। মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত জাহিদকে কোর্টে পাঠানো হয়েছে৷
সর্বশেষ খবর
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর