সর্বশেষ

» পঞ্চম ধাপে ৩১ পৌরসভায় নির্বাচন ২৮ ফেব্রুয়ারি

প্রকাশিত: ১৯. জানুয়ারি. ২০২১ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক:: পঞ্চম ধাপে ৩১ পৌরসভায় আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার বিকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে এ তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি।মনোনয়ন বাছাই ৪ ফেব্রুয়ারি এবং প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।

ইসি সচিব বলেন, এ ধাপের সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

উল্লেখ্য, প্রথম ধাপে দেশের ২৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে গত ২৮ ডিসেম্বর। দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় ১৬ জানুয়ারি ভোটগ্রহণ সম্পন্ন হয়। তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি ও চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভায় আগামী ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031