সর্বশেষ

» প্রথম মাসেই ৫০ লাখ মানুষকে টিকা দেয়া হবে: হেলথ ডিজি

প্রকাশিত: ১১. জানুয়ারি. ২০২১ | সোমবার

চেম্বার ডেস্ক:: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেছেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার নতুন তথ্য অনুযায়ী, করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার দুই মাস পর দ্বিতীয় ডোজ দেওয়া যাবে।  সে কারণে প্রথম চালানে পাওয়া টিকা প্রথম মাসেই একসঙ্গে ৫০ লাখ মানুষকে দেওয়া হবে।

তিনি বলেন, এর আগে আমাদের জানানো হয়েছিল, প্রথম ডোজ দেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ দিতে হবে।  সে হিসেবে প্রথমে ২৫ লাখ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা ছিল।  কিন্তু গতকাল নতুন নিয়ম জানার পর আমরা পরিকল্পনায় পরিবর্তন এনেছি।  প্রথম যে ৫০ লাখ টিকা আসবে তা দিয়ে দেওয়া হবে।  দুই মাসের মধ্যে আরও টিকা চলে আসবে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031