- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন সমর্থিত বিএনপির নেতাকর্মীদের মিছিল
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
» যুক্তরাজ্য থেকে দেশে ফিরলে ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন
প্রকাশিত: ২৩. ডিসেম্বর. ২০২০ | বুধবার
চেম্বার ডেস্ক:: যুক্তরাজ্য থেকে কোন বিমানযাত্রী করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়া বাংলাদেশে এলে তাকে সাতদিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন। যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের জন্য বিমানবন্দরে আলাদা লাইন করে, যাদের কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকবে না, তাদের জন্য বিশেষ পরীক্ষার ব্যবস্থা করা হবে।
এরপর সেখান থেকেই তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হবে ঢাকার আশকোনার হজক্যাম্পে। কিন্তু যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল এখুনি বন্ধ করছে না সরকার।
ব্রিটেনে একটি নতুন ধরণের এবং অধিক সংক্রামক করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর পৃথিবীর বিভিন্ন দেশ যুক্তরাজ্যের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে। ইতিমধ্যে ৪০টির মত দেশ বিমান চলাচল বন্ধ করেছে দেশটির সঙ্গে।
এক অনুষ্ঠানে বুধবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, “যুক্তরাজ্য থেকে আসা সকল যাত্রীর জন্য আলাদা লাইন করা হবে এয়ারপোর্টে। যাদের কোভিড নেগেটিভ সার্টিফিকেট থাকবে না, তাদের সেখানেই পরীক্ষার ব্যবস্থা করা হবে।”
স্বাস্থ্যমন্ত্রী জানান, এই পরীক্ষার পর তাদেরকে আশকোনার হজক্যাম্পে বাধ্যতামূলকভাবে সাতদিনের জন্য কোয়ারেন্টিনে রাখা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র থেকে জানা যায়, গত সাতদিনে যুক্তরাজ্য থেকে আসা ১৫৬ জন যাত্রীকে ইতিমধ্যে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসা যাত্রীদের একটি বড় অংশ কোভিড সার্টিফিকেট ছাড়াই আসেন এবং এর কারণ যে পরীক্ষার জন্য সেখানে ২৫০ পাউন্ড খরচ করতে হয়। স্বাস্থ্যমন্ত্রী অবশ্য জানিয়েছেন যে যারা কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে আসবেন, তাদেরকে কোয়ারেন্টিনে থাকতে হবে না।
এদিকে, যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ করার বিষয়ে এখনও সরকার কোন সিদ্ধান্ত নেয়নি। করোনাভাইরাসের গায়ের কাঁটার মত অংশ বা স্পাইকের পরিবর্তন হচ্ছে মিউটেশনের কারণে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ বিষয়ে বলেন যে পরিস্থিতি বুঝে সরকার এ ব্যাপারে ব্যবস্থা নেবে।
সর্বশেষ খবর
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন সমর্থিত বিএনপির নেতাকর্মীদের মিছিল
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন সমর্থিত বিএনপির নেতাকর্মীদের মিছিল
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা বিকল

