সর্বশেষ

» বিয়ের আশ্বাস দিয়ে ৮ মাস ধরে শারীরিক সম্পর্ক, যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ১০. আগস্ট. ২০২০ | সোমবার

চেম্বার ডেস্ক:: ময়মনসিংহের ভালুকায় বিয়ের প্রলোভনে এক পোশাককর্মীর সঙ্গে আট মাস ধরে শারীরিক সম্পর্ক চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রবিবার রাতে পোশাককর্মী বাদী হয়ে দীঘা ফকিরবাড়ির আজিজুল ফকিরের ছেলে তাহিম ফকিরকে আসামি করে মামলা দায়ের করেন।

থানা সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার জামিরদিয়ার ইমপ্রেসিভমোর মোড় এলাকায় বাসা ভাড়া নিয়ে স্থানীয় একটি কারখানায় কাজ করেন দিনাজপুরের ওই পোশাককর্মী। একই কারখানায় কাজ করার সুবাদে তাহিমের সঙ্গে তাঁর পরিচয়। একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভনে ওই পোশাককর্মীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন তাহিম। মেয়েটি বিয়ে করার জন্য বারবার চাপ দিলেও নানা কায়দায় বিয়ে না করে সময় পার করেন তাহিম। একপর্যায়ে তিনি গা ঢাকা দেন।

রবিবার রাতে মামলার পরপরই পুলিশ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযুক্ত ধর্ষক তাহিম ফকিরকে দীঘা গ্রাম থেকে গ্রেপ্তার করে। তাঁকে আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে।

 

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ওই ঘটনায় মামলা হয়েছে এবং মামলার আসামিকে গ্রেপ্তার করে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031