- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন সমর্থিত বিএনপির নেতাকর্মীদের মিছিল
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
» হামলা-ভাঙচুরের আশঙ্কায় ট্রাম্প টাওয়ারের নিরাপত্তা জোরদার
প্রকাশিত: ০৮. নভেম্বর. ২০২০ | রবিবার
চেম্বার ডেস্ক: হামলা ও ভাঙচুরের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিউইয়র্কের বাসভবন ট্রাম্প টাওয়ারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশপাশের সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার সকাল থেকেই রেকর্ড সংখ্যক গোয়েন্দা সদস্যসহ শতাধিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিউইয়র্ক পুলিশ বিভাগ-এনওয়াইপিডি।
ভবনের সামনে পুলিশের কয়েকটি গাড়ি এবং কয়েকটি গার্বেজ ট্রাক রাখা হয়েছে। প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিক্রেট সার্ভিস, ডগ স্কোয়াড, গোয়েন্দা বাহিনীসহ শতাধিক পুলিশ সদস্য চারদিক থেকে ঘিরে রেখেছে ট্রাম্প টাওয়ার।
হামলা ও ভাঙচুরের আশঙ্কায় ট্রাম্প টাওয়ারের আশপাশের নামিদামি ব্র্যান্ডের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন মালিকরা। প্রতিষ্ঠানের সামনের দিকে কাঠ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ভাঙচুর এবং ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে।
নির্বাচনের আগে থেকেই ম্যানহাটন শহরের ফিফথ অ্যাভিনিউয়ে ৫৬ ও ৫৭ স্ট্রিটের মধ্যে অবস্থিত ট্রাম্পের বাসভবন ঘিরে বাড়তি সতর্কতা ছিল নিউইয়র্ক পুলিশের। একদিন আগে একটি বিক্ষোভ মিছিল ট্রাম্প টাওয়ারের দিকে আসার সময় ২০ জনকে গ্রেফতার করে পুলিশ। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে জিততে না পারায় স্থানীয় সময় শনিবার সকালেই প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় নিশ্চিত হয়ে যায় ডোনাল্ড ট্রাম্পের।
এর পর থেকে ট্রাম্প টাওয়ারের চারপাশে শতাধিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। লোহার ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয় বাসভবনের সামনের ফিফথ অ্যাভিনিউসহ চারপাশের কয়েকটি সড়ক। গাড়ি তো দূরের কথা, কোনো পথচারীকে হেঁটেও যাতায়াত করতে দেওয়া হচ্ছে না বাসভবনের আশপাশ দিয়ে।
শনিবার সকাল থেকে ট্রাম্প টাওয়ারের দুই ব্লক দূরে পুলিশ ব্যারিকেডের সামনে জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা। বেলা সাড়ে ১১টায় জো বাইডেনের বিজয় নিশ্চিত হওয়ার পর থেকে সেখানে বিক্ষোভকারীদের সংখ্যা বাড়তে থাকে। তারা ট্রাম্পের বাসভবনের দিকে যেতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়।
সর্বশেষ খবর
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন সমর্থিত বিএনপির নেতাকর্মীদের মিছিল
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ছাতকে সাবেক শিবির নেতা ফয়সল আলমের বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত ৪
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম
- ছাতকে জামায়াত নেতার বাড়িতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- আদালতে বিয়ানীবাজারের এক ‘হত্যাচেষ্টা মামলা’র চার্জশীট দিল পুলিশ

