- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
- বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের মাঠিতে নাগরিক সংবর্ধনা
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
- কানাইঘাটে অটোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা
- কানাইঘাটে ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
» রিফাত হত্যা: অপ্রাপ্তবয়স্ক ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ৩ জন খালাস
প্রকাশিত: ২৭. অক্টোবর. ২০২০ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক:: বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামরি মধ্যে ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।আসামিদের মধ্যে ছয়জনের ১০ বছর, ৪ আসামিকে ৫ বছর ও ১ জনের তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বরগুনার শিশু আদালতের বিচারক হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১০ বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, রাশিদুল হাসান রিশান (১৭), রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫), আবু আবদুল্লাহ রায়হান (১৬), অলি উল্লাহ ওলি (১৬), নাইম (১৭), তানভীর হোসেন (১৭)।
পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, জয় চন্দ্র সরকার চন্দন (১৭), নাজমুল হাসান (১৪), রাকিবুল হাসান নিয়ামত (১৫), মো. সাইয়েদ মারুফ বিল্লাহ (মহিবুল্লাহ)। প্রিন্স মোল্লাকে (১৫) তিন বছরের সাজা দেওয়া হয়েছে।
খালাস পাওয়া তিনজন হলো, মারুফ মল্লিক (১৭), রাতুল সিকদার (১৪) ও আরিয়ান শ্রাবণ (১৬)।
গত ১৪ অক্টোবর এ মামলার দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন।
রায়কে কেন্দ্র করে বরগুনার আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আজ সকাল সাড়ে ৯টার দিকে বরগুনা কারাগারে থাকা এ মামলার অপ্রাপ্তবয়স্ক ৬ আসামিকে আদালতে হাজির করে পুলিশ। জামিনে থাকা ৮ আসামিও আদালতে হাজির হয়।
গত ১৪ অক্টোবর এ মামলার দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। গত বছরের ১ সেপ্টেম্বর নিহত রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে দুটি অভিযোগপত্র আদালতে দাখিল করেন তদন্ত কর্মকর্তা মো. হুমায়ূন কবির। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন ও অপ্রাপ্তবয়স্ক ১৪ জনকে পৃথকভাবে আসামি করা হয়।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান প্রাপ্তবয়স্ক মিন্নিসহ ছয় আসামিকে মৃত্যুদণ্ড ও চারজনকে খালাস দেন।
২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। ওই দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে বরগুনা থানায় একটি হত্যা মামলা করেন।
সর্বশেষ খবর
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
- বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের মাঠিতে নাগরিক সংবর্ধনা
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত
- জামিন না মঞ্জুর, কারাগারে রাজগঞ্জ ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর
- কানাইঘাটের আলোচিত ইফজাল হত্যা মামলার রায়, ১০ জনের আমৃত্যু কারাদণ্ড
- কানাইঘাটে আওয়ামীলীগ ও সহযোগী সংঘঠনের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২
- আন্তর্জাতিক আদালতে ড. ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে অভিযোগ

