সর্বশেষ

» হবিগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়ি ও রাইস মিলে হামলা-অগ্নিকাণ্ড: আহত-১

প্রকাশিত: ০৪. ফেব্রুয়ারি. ২০২৬ | বুধবার

বিশেষ প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের উমেদনগর ইন্ডিয়াষ্ট্রিয়াল এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ মফিজুর রহমানের বাসভবন এবং তার মালিকাধীন ‘জহুরা আজিজ অটো রাইস মিল’ ও কয়লা মিলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যুবদল নেতা মোঃ সামসুজ্জামান চৌধুরী ও তার সহযোগীদের বিরুদ্ধে এই অগ্নিকাণ্ড ও হামলার অভিযোগ উঠেছে। এতে মোঃ মফিজুর রহমানের ছেলে আশিকুর রহমান রাহি আহত হয়েছেন বলে নির্ভর যোগ্য সূত্রে জানা যায়। ঘটনাটি মঙ্গলবার(৩ ফ্রেব্রুয়ারী) দুপুর সাড়ে ৩ ঘটিকার সময় ঘটেছে ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত রামদা, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উমেদনগর এলাকায় আওয়ামী লীগ নেতা মফিজুর রহমানের বসতবাড়িতে আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা বাড়ির ভেতরের আসবাবপত্র ও মালামাল ব্যাপকভাবে ভাঙচুর করে। এই সময় মোঃ মফিজুর রহমানের ছেলে আশিকুর রহমান রাহি বাধা দিলে হামলাকারীরা হামলাকারীরা তাকে বেধড়ক মেরে আহত করে।
এরপর দুর্বৃত্তরা মফিজুর রহমানের মালিকানাধীন ‘জহুরা আজিজ অটো রাইস মিল’ এবং সংলগ্ন কয়লা মিলে প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালায়। একপর্যায়ে সেখানে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। আগুনে রাইস মিলের বিপুল পরিমাণ ধান-চাল, প্রক্রিয়াজাতকরণের যন্ত্রপাতি এবং কয়লা মিলের মজুদকৃত কাঁচামাল পুড়ে ভস্মীভূত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা ও পূর্ব শত্রুতার জের ধরে যুবদল নেতা মোঃ সামসুজ্জামান চৌধুরী ও তার সাঙ্গপাঙ্গরা সুপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে তারা অভিযোগ করেন।
এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অগ্নিকাণ্ড ও ভাঙচুরের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে উক্ত এলাকায় চরম উত্তেজনা থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আহত রাহিকে স্থানীয় উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30