সর্বশেষ

» বিশ্বনাথে প্রবাসীদের বাড়িতে স্থানীয় সন্ত্রাসীদের হামলা, আহত ১

প্রকাশিত: ২৪. জুন. ২০২৬ | বুধবার

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ (সিলেট): সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের অলংকারী গ্রামে রাজনৈতিক প্রতিহিংসা ও জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে আমিনুর রহমান ও ওদুদ মিয়া নামক প্রবাসীদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীদের মারধরে প্রবাসী আমিনুর রহমানে স্ত্রী মোছাঃ সুজিনা বেগম নামের এক নারী গুরুতর আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

গত ২৩ জুন ২০২৬ তারিখে আনুমানিক দুপুর ২ ঘটিকার সময় এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রবাসী আমিনুর রহমানের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রবাসীর জায়গা-জমি জবরদখল করার পাঁয়তারা চালিয়ে আসছিল স্থানীয় প্রভাবশালী একটি মহল। ঘটনার দিন যখন আমিনুর রহমানের স্ত্রী মোছাঃ সুজিনা বেগম তার শ্বশুর বাড়ি দেখাশুনার জন্য বাড়িতে আসিলে অতর্কিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায় এলাকার চিহ্নিত কিছু সন্ত্রাসী আতিক মিয়া, রাসেল মিয়া, কমরু মিয়া, মতিন মিয়া, মনু মিয়া, লিপন মিয়া, ফরিদ মিয়া, ফংকি মিয়াসহ আরও অজ্ঞাতনামা লোকজন।
হামলাকারীরা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং বাধা দিতে গেলে সুজিনা বেগমকে পিটিয়ে ও কিল-ঘুষি মেরে গুরুতর জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার জানায়, হামলাকারীরা স্থানীয়ভাবে নিজেদের প্রভাবশালী দাবি করে দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্ম চালিয়ে আসছে। এ ঘটনায় প্রবাসীর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা অনতিবিলম্বে এই সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30