সর্বশেষ

» কানাইঘাটে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় শিবির কর্মী জুবায়ের খুন,থানায় মামলা

প্রকাশিত: ২৬. মে. ২০২৩ | শুক্রবার

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় জুবায়ের নামে এক শিবির কর্মীকে খুন করা হয়েছে।

গত বুধবার (২৪ মে) উপজেলার গাছবাড়ী আনন্দ কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

নিহত জুবায়ের আহমদ (২৪) গাছবাড়ী আইডিয়াল কলেজের একাদশ শ্রেণীর মেধাবী ছাত্র এবং ইসলামী ছাত্রশিবিরের একজন কর্মী। তিনি বানীগ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

জানা যায়, বুধবার বিকাল ৪ ঘটিকার সময় গাছবাড়ী আনন্দ কমিউনিটি সেন্টারে আসামীগণ একটি অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে তারা বেপরোয়াভাবে গান-বাজনা ও হৈ-হুল্লোড় করতে থাকে। বিকাল অনুমান ৫ ঘটিকার দিকে শিবির কর্মী জুবায়ের আহমদ, সেলিম উদ্দিন, শামীম আহমদ, শিব্বির আহমদসহ ৮/১০ জন কর্মী সেন্টারে গিয়া আসামীগণকে শালীনভাবে অনুষ্ঠান পরিচালনা করতে অনুরোধ জানান।
এ সময় কথা-কাটাকাটির জের ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আসামীগণ একত্রিত হয়ে শিবির কর্মীদের মারধর শুরু করে। আসামীদের ছোঁড়া ককটেল জোবায়ের আহমদের পেটের ডান পাশে লাগলে সে মাটিতে লুঠিয়ে পড়ে। তখন স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জুবায়েরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জুবায়ের আহমদের মৃত্যুর ঘটনায় ছাত্রশিবির গাছবাড়ী সাথী শাখার সেক্রেটারী মোঃ আমিন উদ্দিন বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার (২৫ মে) কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করেছেন, যাহা থানার মামলা নং ২৮, জিআর মামলা নং ১৩৯/২০২৩, ধারা- ১০৯/১১৪/১৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩০২/৩৪ দন্ডবিধি।

আসামীরা হলেন ধলিবিল দক্ষিণ গ্রামের কবির আহমদের ছেলে এহসানুল কারিম তাওহীদ (২৪), ব্রাহ্মনগ্রামের মোবারক আলীর ছেলে জসিম উদ্দিন (৩২),চলিতাবাড়ী গ্রামের হুছন আহমদের ছেলে তারেক আহমদ (২২), দলইমাটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে জাকারিয়া (২১),দর্জিমাটি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে ইসমাইল আলী (২৫),তিনচটি গ্রামের হাসান আহমদের ছেলে নাবিল আহমদ (২২),আগফৌদ নারাইনপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে তোফায়েল আহমদ (২০) ও আকুনি গ্রামের ইলিয়াছ মিয়ার ছেলে সাজ্জাদ আহমদ (২৮)সহ অজ্ঞাতনামা ৩০/৪০ জন আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাসসুদ্দোহা পিপিপিম বলেন, শিবির কর্মী খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930