সর্বশেষ

» পূর্ব শত্রুতার জেরে ওসমানীনগরে বাড়িতে ঢুকে দম্পতির উপর হামলা

প্রকাশিত: ১০. মার্চ. ২০২৬ | মঙ্গলবার

ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরের মোল্লাপাড়া গ্রামে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (৯ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে নাসিম আহমদ নামক এক ব্যক্তির নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল এই হামলা চালায়। ভুক্তভোগীদের অভিযোগ, পূর্ব শত্রুতারর জেরে এই ঘটনা ঘটানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের বেকামুড়া দক্ষিণ (কাজির বাজার) এলাকার মৃত রব্বান উল্লাহর ছেলে নাসিম আহমদ ১০-১৫ জন সহযোগীকে নিয়ে ওসমানীনগরের মোল্লাপাড়া গ্রামে আত্মগোপনে থাকা ছালামত উল্লাহ ও শাহানা বেগমের  উপর হামলা করে। হামলাকারীরা ছালামত উল্লাহর ছেলে তানভির আহমদের খোঁজ করতে সেখানে যায়।

তানভিরকে বাড়িতে না পেয়ে উত্তেজিত নাসিম ও তার সাথে থাকা সন্ত্রাসীরা তানভিরের বাবা ছালামত উল্লাহ এবং মা শাহানা বেগমের ওপর চড়াও হয়। এই সময় ছালামত উল্লাহ ও শাহানা বেগম কে হামলাকারীরা গালিগালাজ করে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে বেধরক মারধর করে।

হামলায় আক্রান্ত(বর্তমানে চিকিৎসাধীন)  ছালামত উল্লাহ ও শাহানা বেগম জানান যে হঠাৎ করে একদল লোক বাড়িতে ঢুকে গালিগালাজ শুরু করে।  তাদের ছেলে তানভীরকে না পেয়ে আক্রমণকারীরা তাদের সাথে ধস্তাধস্তি করে, তাদেরকে এলোপাতাড়ি মারতে থাকে ।

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

           

সর্বশেষ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930