সর্বশেষ

» গোয়াইনঘাট এসোসিয়েশন অফ ইতালি’র দেশীয় সমন্বয় কমিটি গঠন

প্রকাশিত: ১৯. এপ্রিল. ২০২৬ | রবিবার

চেম্বার ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং প্রবাসীদের পাঠানো অনুদান সুশৃঙ্খলভাবে বিতরণের লক্ষ্যে ‘গোয়াইনঘাট এসোসিয়েশন অফ ইতালি’র দেশীয় সমন্বয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলার ১৩টি ইউনিয়নের ২৬ জন প্রতিনিধির উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ১২নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমনকে আহ্বায়ক এবং গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা পেশাজীবী পরিষদের সদস্য সচিব মো. বিলাল উদ্দিনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ইউনিয়ন থেকে একজন করে মোট ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পাশাপাশি একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, মানবতার কল্যাণে কাজ করার উদ্দেশ্যে ইতালি প্রবাসীরা ‘গোয়াইনঘাট এসোসিয়েশন অফ ইতালি’ গঠন করেছেন। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ও উপহার সামগ্রী যেন উপজেলার প্রকৃত দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে, তা নিশ্চিত করতেই এই দেশীয় সমন্বয় ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
তারা আরও বলেন, নবগঠিত এই কমিটি দেশ ও প্রবাসের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করবে এবং মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করবে।
কেন্দ্রীয় উপদেষ্টা কামাল আহমদের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন সিলেটের সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কামাল উদদীন আহমদ এবং পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ।
এ সময় উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন এই কমিটির মাধ্যমে গোয়াইনঘাটে আর্তমানবতার সেবায় প্রবাসীদের অবদান আরও কার্যকর ও সুসংগঠিত হবে।
আহবায়ক কমিটির অন্যান্য হলেন ১ নং রুস্তমপুর ইউনিয়নে প্রতিনিধি সদস্য জনাব মোঃ আব্দুল মালিক,প্রভাষক রুস্তমপুর কলেজ,
২ নং পশ্চিম জাফলং ইউনিয়নের প্রতিনিধি সদস্য মনজুর আহমদ,অধ্যক্ষ,গোয়াইনঘাট মর্ডন একাডেমি,৩ নং পুর্ব জাফলং ইউনিয়ন প্রতিনিধি সদস্য আব্দুল করিম, বিশিষ্ট পাথর ব্যাবসায়ী,৫ নং পুর্ব আলীরগাওঁ ইউনিয়ন প্রতিনিধি সদস্য নজরুল ইসলাম, সহকারী শিক্ষক,খাস সরকারি প্রাথমিক বিদ্যালয়,৬ নং ফতেহপুর ইউনিয়ন প্রতিনিধি সদস্য হেলাল উদ্দিন, স্বতাধীকারী জনতা ফার্মসী ফতেহপুর বাজার, ৭ নং নন্দিরগাও ইউনিয়ন প্রতিনিধি সদস্য, মিজানুর রহমান, বিশিষ্ট ব্যাবসায়ী,৮ নং তোয়াকুল ইউনিয়ন প্রতিনিধি সদস্য কামাল হোসেন, সহকারী শিক্ষক, লাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯ নং ডৌবাড়ি ইউনিয়ন প্রতিনিধি সদস্য হারুন রশীদ, বিশিষ্ট ব্যাবসায়ী,১০ নং পশ্চিম আলীরগাওঁ ইউনিয়ন প্রতিনিধি মোঃ আব্দুস শুক্ষুর,প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত), বার্কিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,১১ নং মধ্যে জাফলং ইউনিয়ন প্রতিনিধি সদস্য মোঃ হাসান আলী, বিশিষ্ট পাথর ব্যাবসায়ী,১৩ নং বিছানাকান্দি ইউনিয়ন প্রতিনিধি সদস্য আবুল হাসেম,সহকারী প্রধান শিক্ষক, মাওলনা আব্দুল লতিফ জুলেখা গার্লস স্কুল, জৈন্তাপুরসহ মোট ১৩ জন সদস্য বিশিষ্ট আহবায়ক সদস্য গঠন করা হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930