সর্বশেষ

» গোলাপগঞ্জে পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধে মাদ্রাসা শিক্ষক হামলার শিকার

প্রকাশিত: ২১. এপ্রিল. ২০২০ | মঙ্গলবার

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধে এক মাদ্রাসা শিক্ষক হামলার শিকার হয়েছেন।

হামলায় আহত শিক্ষকের নাম মোহাম্মদ জালাল উদ্দিন।

গতকাল সোমবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২ঘটিকার দিকে উপজেলার করগ্রাম পশ্চিম টুল গ্রামে এ ঘটনা ঘটে।

পূর্ব শত্রুতার জের ও জমি জমা সংক্রান্ত বিরোধের কারণে এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, করগ্রাম পশ্চিম টুল গ্রামের বাসিন্দা, জামিয়া মাদানিয়া তাহফীযুল ক্বোরআন ফেঞ্চুগঞ্জ মাদ্রাসা ও এতিমখানার হাফিজ বিভাগের শিক্ষক মোহাম্মদ জালাল উদ্দিন এর সহিত তার চাচাতো ভাই ও ভাতিজাদের জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে চলছে।
বর্তমানে তা শত্রুতায় পরিণত হয়েছে।

তারই প্রেক্ষিতে গতকাল দুপুর সাড়ে ১২ টার দিকে তার চাচাতো ভাই জমিরুল ও ভাতিজা লায়েক এর নেতৃত্বে কয়েকজন লোক জালালকে হত্যার উদ্দেশ্য আক্রমণ করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আক্রমণকারীরা এলোপাতাড়ি মারতে থাকলে এক সময় জালাল অজ্ঞান হয়ে পড়েন।

এরপর আক্রমণকারীরা তাকে মৃত ভেবে ঐ স্থানে ফেলে পালিয়ে যায়। স্থানীয় ব্যক্তিবর্গ জালালকে সিলেটস্থ একটি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন বলে জানা যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত এই বিষয়ে কোনো মামলা বা অভিযোগ হয়নি।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031