- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
» বিয়ানীবাজারের ৪ বিএনপি-জামায়াত নেতার কারাদন্ড
প্রকাশিত: ০৬. ফেব্রুয়ারি. ২০২৪ | মঙ্গলবার
নিজস্ব সংবাদদাতা: জাসদ নেতাকে হত্যাচেষ্টার অভিযোগে বিয়ানীবাজার উপজেলা বিএনপি এবং জামায়াতের ৪ নেতাকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন আদালত। আজ সিলেট জেলা ও দায়রা জজ স্বপন কুমারের আদালত এ দন্ডাদেশ ঘোষণা করেছেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুস ছবুর,প্রচার সম্পাদক কামাল হোসেন,উপজেলা ছাত্রদল সভাপতি ফয়েজ আহমদ এবং জামায়াত নেতা ফজলুর রহমান।
জানা যায়,২০১৯ সালের ১৪ মে ‘হাওরের মৎস ব্যবসা’র নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গুরুতর হামলার শিকার হয়েছিলেন মুড়িয়া ইউনিয়ন জাসদের সহ-সভাপতি ইসমাঈল আলী। দন্ডপ্রাপ্ত বিএনপি-জামায়াতের নেতাদের নেতৃত্বে হত্যার উদ্দেশ্যে এ হামলা হয়েছিল অভিযোগ করে তখনই থানায় একটি মামলা দায়ের করেছিলেন ইসমাইল আলী। এ মামলার পর পুলিশ উল্লেখিত ৪ জনকে আটক করে কারাগারে পাঠিয়েছিল৷ কিছুদিন কারাভোগ করার পর তারা জামিনে মুক্তি লাভ করেন।
মামলা চলমান অবস্থায় ২০২০ সালের ১৯ ডিসেম্বর মামলার বাদী ইসমাইল আলী মারা যান। তখন আদালতের আদেশে তার ছেলে ইবাদুর রহমান বাবার স্থলাভিষিক্ত হয়ে মামলা পরিচালনার সুযোগ লাভ করেন।
সাক্ষ্যগ্রহণ,জেরা,যুক্তিতর্ক সহ দীর্ঘ আইনী প্রক্রিয়া শেষে আজ আলোচিত এই মামলার রায় ঘোষণা করেছেন আদালত।
অভিযুক্ত ৪ আসামীর মধ্যে আব্দুস ছবুর ও ফজলুর রহমানকে ২ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরো ৩ মাসের জেল দেওয়া হয়েছে৷ এবং ছাত্রদল নেতা ফয়েজ আহমদ ও কামাল হোসেনকে ৩ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
আদালত সূত্র জানায়,রা ঘোষণার সময় ৪ জনের মধ্যে দন্ডপ্রাপ্ত আব্দুস ছবুর ও ফজলুর রহমান এজলাসে উপস্থিত ছিলেন। তাদেরকে তাৎক্ষণিক কারাগারে পাঠানো হয়েছে৷ ফয়েজ আহমদ ও কামাল হোসেন পলাতক অবস্থায় রয়েছেন।
ঘোষিত এ রায়ে বাবার উপর হামলাকারীদের শাস্তি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ইবাদুর রহমান। বাদী পক্ষের আইনজীবি সাংবাদিকদের জানিয়েছেন যে,তারা মনে করছেন এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
অপরদিকে আসামী পক্ষের আইনজীবি জানিয়েছেন,দন্ডপ্রাতরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর