সর্বশেষ

» কানাইঘাটের সুরমা সমাজ কল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন,নেতৃত্বে হাফিজ আসআদ-হাফিজ রশিদ

প্রকাশিত: ২৫. মার্চ. ২০২৬ | বুধবার

চেম্বার প্রতিবেদক: সিলেটের কানাইঘাট উপজেলার ছোটদেশ সুরমাপাড়ায় অবস্থিত “সুরমা সমাজ কল্যাণ পরিষদ”-এর দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে।

গত ২১শে মার্চ উৎসবমুখর পরিবেশে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

পরিষদের সম্মানিত উপদেষ্টা ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে অধিবেশনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় সচেতন মহল উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে সমাজের সার্বিক উন্নয়ন, শিক্ষা বিস্তার, নৈতিকতা চর্চা এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় পরিষদের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

অধিবেশনে সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৭ সেশনের জন্য ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এতে হাফিজ আসআদ উদ্দিনকে সভাপতি এবং হাফিজ রশিদ আহমদকে সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে মনোনীত করা হয়। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যদের নাম পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানানো হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দ পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এলাকার সার্বিক কল্যাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে মাওলানা ফখরুল ইসলাম দোয়া পরিচালনা করেন। দোয়ায় এলাকার শান্তি, সমৃদ্ধি ও পরিষদের উত্তরোত্তর সফলতা কামনা করা হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031