সর্বশেষ

» ঝিংগাবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রহমানের ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ২০. মার্চ. ২০২৬ | শুক্রবার

চেম্বার ডেস্ক: কানাইঘাটের ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশ-বিদেশের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, বিগত নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী মাওলানা আব্দুর রহমান।

বোরহান উদ্দিন বাজার কমিটির সভাপতি মাওলানা আব্দুর রহমান এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারে সমাগত। খুশির সওগাত নিয়ে ঈদুল ফিতর হলো একমাস সিয়াম সাধনার সমাপনী অনুষ্ঠান। পবিত্র রমযান মাসেই নাযিল হয়েছে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল-কুরআন। রমযানের দাবি হলো তাকওয়াবান সুনাগরিক তৈরী ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ।

তিনি বলেন, অসহায় মানুষদেরকে ঈদ আনন্দে শামিল করতে হবে। মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বৈষম্যহীন ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার শপথ নিতে হবে। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930