সর্বশেষ

» কানাইঘাটে ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপি-জামায়াতের হামলা-ভাঙচুর, আহত ৪

প্রকাশিত: ০৬. আগস্ট. ২০২৪ | মঙ্গলবার

চেম্বার প্রতিবেদক:: প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর সোমবার (৫ আগস্ট) সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ীতে শহিদ ট্রেডাস নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা হামলা-ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এ সময় সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন দোকান মালিকসহ চারজন।

হামলায় আহতরা হলেন শহিদ ট্রেডার্সের সত্তাধিকারী আব্দুশ শহিদ, দোকানের কর্মচারি গোবিন্দ দাস, ইকবাল হোসাইন ও রেজাউল করিম। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল আওয়ামী লীগ সরকারের পতনের পর দলীয় নেতাকর্মীদের বাসা-বাড়িতে হামলা-ভাঙচুরসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, সরকারী স্থাপনায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী বলেন, শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচারিত হওয়ার পরপরই মিছিল নিয়ে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা অনেকের বাসা-দোকানে হামলা চালিয়ে ভাঙচুর,লুটপাট ও অগ্নিসংযোগ শুরু করে।

জানা যায়, কানাইঘাট উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী আব্দুশ শহিদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেন জামায়াত-বিএনপির নেতাকর্মীরা। হামলায় নেতৃত্ব দেন শহিদ ট্রেডার্সের সত্তাধিকারী আব্দুশ শহিদের সৎ ভাই কানাইঘাট উপজেলা জামাতের নায়েবে আমীর ফয়জুর রহমান,আরেক সৎ ভাই সিলেট জেলা ছাত্রশিবিরের সদস্য ফয়সাল আহমদ এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মান্নান আহমেদ।

তাদের নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠানে সরাসরি সশস্ত্র হামলা চালানো হয়।
দেশীয় অস্ত্র দ্বারা বেদরক মারধর করা হয় আব্দুশ শহিদ ও কর্মচারি গোবিন্দ দাসকে। তাদেরকে প্রথমে কানাইঘাট উপজেলা হাসপাতাল ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুশ শহিদের সাথে তার সৎ ভাইদের পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন থেকে ঝামেলা চলছিল।

গতকাল সরকার পতনের পর এ সুযোগে সৎ ভাইয়েরা শহিদের দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট করে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930