- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
» সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা কখনোই সফল হতে দেবো না: মাওলানা হাবিবুর রহমান
প্রকাশিত: ০৩. ডিসেম্বর. ২০২৫ | বুধবার
চেম্বার ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। জামায়াতে ইসলামী এই অপচেষ্টা কখনোই সফল হতে দেবে না। গত ১৫ বছরে আওয়ামীলীগের ছত্রছায়ায় একটি মহল ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পদ লুটপাট করেছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার চক্রান্ত চালিয়েছে। কোনো অবস্থাতেই একজন মুসলিম হিন্দু ভাইয়ের প্রতি বিরূপ মনোভাব পোষণ করবে না, তেমনি একজন হিন্দু ভাইও মুসলিম ভাইয়ের প্রতি আস্থাশীল থাকবেন। আমরা কারো ষড়যন্ত্রে পা দেব না। আমরা সম্মিলিতভাবে আমাদের সুন্দর বাংলাদেশ গঠন করে সুখে-শান্তিতে বসবাস করবো।
তিনি মঙ্গলবার রাতে নগরীর ধোপাদিঘীর পূর্বপাড়ে বৈদ্য সম্প্রাদায়ের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মানুষ হিসেবে আমরা সবাই এক। আমাদের পরিচয় আমাদের শুধু ধর্ম নয়, বরং আমাদের মানবিকতা। এই মানবিকতার বন্ধনেই আমরা সবাই ঐক্যবদ্ধ। এই সমাবেশ প্রমাণ করে যে, সকল ধর্মের মানুষ একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একসঙ্গে কাজ করতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের মূল ভিত্তি। এই ভিত্তিকে আরও মজবুত করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। আমরা বিশ্বাস করি, সম্প্রীতি ও শান্তির মাধ্যমেই আমরা একটি সুন্দর ও উন্নত দেশ গড়তে পারব।
বিশিষ্ট মুরব্বী নিরঞ্জন কুমার বৈদ্য এর সভাপতিত্বে ও মদনমোহন কলেজের প্রভাষক অনামিকা বৈদ্য এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- শাহপরান পশ্চিম থানা জামায়াতের আমীর মো. শাহেদ আলী, জামায়াত নেতা হামিদ বক্স মুহিন, দেলোয়ার হুসেন, মাহফুজুর রহমান, দেওয়ান মঞ্জুর আহসান মিশু মলিন বৈদ্য, মিঠু বৈদ্য, লনিলাল বৈদ্য ও বাবুল বৈদ্য প্রমুখ।
এছাড়াও এদিন রাতে তিনি নগরীর ৩১নং ওয়ার্ডের মুরাদপুর এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে তিনি সিলেট ফিটনেস ক্লাবের সদস্যবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর দুপুরে নগরীর হকার্স মার্কেটে গণসংযোগ করেন এবং বাদ জোহর সিলেট প্রেসক্লাবে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন।
সর্বশেষ খবর
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম

