সর্বশেষ

» কানাইঘাটে গরু ব্যবসায়ীর ১৩ লক্ষ টাকা ছিনতাই

প্রকাশিত: ৩০. নভেম্বর. ২০২৫ | রবিবার

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট পৌরসভার বিষ্ণুপুর (করচটি) ব্রীজের পাশে পিকআপ গাড়ি গতিরোধ করে মটর-সাইকেল আরোহী ৩ র্দুবৃত্ত এক গরু ব্যবসায়ীর ১৩ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রবিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায় মৌলভী বাজার জেলা বড়লেখা উপজেলার সংকরপুর গ্রামের গরু ব্যবসায়ী সিরাজ উদ্দিন জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে গরু কিনতে পিকআপ গাড়ি নিয়ে নিজ বাড়ি থেকে রওয়ানা হন। পথিমধ্যে কানাইঘাট পৌরসভার বিষ্ণপুর (করচটি) নামক ব্রিজের পাশের আসা মাত্র মটর-সাইকেল আরোহী ৩ র্দুবৃত্ত পিকআপ গাড়িটি গতিরোধ করে আটকে দেয়। পরে গাড়ির গøাস ভেঙ্গে গরু ব্যবসায়ী ও গাড়ি চালককে মারধর করে গাড়ির সিটের নিচে থাকা ১৩ লক্ষ টাকা ছিনতাই করে বিষ্ণুপুর গ্রামের দিকে ঢুকে চলে যায়। গরু ব্যবসায়ী সিরাজ উদ্দিন বিষয়টি কানাইঘাট থানা পুলিশকে অবহিত করলে তাৎক্ষণিক থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশ এলাকায় অভিযান চালালেও ছিনতাইকারীদের আটক করতে পারেননি। গরু ব্যবসায়ী সিরাজ উদ্দিন জানান তিনি ধার নিয়ে জৈন্তুপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন হাট-বাজার থেকে গরু কিনে মৌলভী বাজার জেলার বিভিন্ন হাটে তা বিক্রি করেন। টাকা ছিনতাইয়ের ঘটনায় সিরাজ উদ্দিন বাদী হয়ে কানাইঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থল পরিদর্শনকারী থানার এসআই আমিনুল জানিয়েছেন বিষয়টি তারা গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছেন।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031