সর্বশেষ

» সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশের উদ্যোগে ১৫তম সার্ক মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত: ১৬. নভেম্বর. ২০২৫ | রবিবার

চেম্বার ডেস্ক: সিলেট মহানগরীর রায়নগরে অবস্থিত সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশের উদ্যোগে ১৫তম সার্ক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ আজ ১৫ই নভেম্বর শনিবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত পরীক্ষাটি সকাল ১০:৩০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের উপর ১০০ নম্বরের এ পরীক্ষা গ্রহন করা হয়।

সার্ক ইন্টারন্যাশানাল কলেজ বাংলাদেশের অধ্যক্ষ মোহাম্মদ মহি উদ্দিনের সার্বিক তত্বাবধানে পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আগামী ১৫ ডিসেম্বর ২০২৫ সার্ক কলেজের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং কলেজের নোটিশ বোর্ড এ ফলাফল প্রকাশিত হবে এবং ১৮ ডিসেম্বর ২০২৫ পুরস্কার বিতরণী সম্পন্ন হবে।

উল্লেখ্য, এ পরীক্ষায় প্রথম স্থান অধিকারী নগদ ১০,০০০ টাকাসহ বিজয়ীদের বিভিন্ন পুরস্কার রয়েছে।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30