সর্বশেষ

» সিলেটের কোম্পানীগঞ্জে ৪৮ বোতল ভারতীয় মদসহ ২ জন গ্রেফতার

প্রকাশিত: ১০. অক্টোবর. ২০২০ | শনিবার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মধ্য রাজনগর থেকে ৪৮ বোতল ভারতীয় মদসহ ২ জনকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। তারা হলো উপজেলার মধ্য রাজনগর গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে আমিনুল ইসলাম সোহেল(২৮), ও সাজিদুর রহমানের ছেলে ইয়াছিন মিয়া(৩৬)।

 

শনিবার ১০ অক্টোবর রাত ১০ টা ১০ মিনিটের সময় কোম্পানীগঞ্জ থানার এসআই হিরক সিংহ, এএসআই রেজুয়ান মিয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

 

এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল বলেন, মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে আমরা মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। কোম্পানীগঞ্জ উপজেলা থেকে মাদক নির্মূল না করা পর্যন্ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31