সর্বশেষ

» জেলা বিএনপি নেতা জালাল খানের মৃত্যুতে ড. এনামুল হক চৌধুরীর শোক

প্রকাশিত: ২২. সেপ্টেম্বর. ২০২৫ | সোমবার

চেম্বার ডেস্ক: সিলেট জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক ও ফ্রান্স বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টীমের সদস্য ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, মরহুম জালাল উদ্দিন খান ছিলেন জাতীয়তাবাদী আদর্শের এক খাঁটি সৈনিক। তিনি বিএনপিকে এবং দেশকে ভালবাসতেন তাই বিদেশের জীবন রেখে বাংলাদেশে চলে এসেছিলেন। দলের দুর্দিনে সকল কর্মসূচীতে সক্রিয় থেকেছেন ও কারান্তরীন হয়েছেন। আমার সাথে তাঁর ব্যক্তিগত সম্পর্ক খুব গভীর ছিল। জালাল উদ্দিন খানের মৃত্যুতে আমি গভীর শোকাহত। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দোয়া করি আল্লাহ পাক তাঁর ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমীন।
           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031