- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
» ভারতে ময়না তদন্তের পর ফেরত আসবে কানাইঘাটের আব্দুর রহমানের লাশ
প্রকাশিত: ৩১. আগস্ট. ২০২৫ | রবিবার
কানাইঘাট প্রতিনিধিঃ ভারতের মেঘালয় রাজ্যের উখিয়াং থানা এলাকায় অবৈধ অনুপ্রবেশ করে ভারতীয় মহিষ নিয়ে আসার সময় ভারতের বিএসএফ এর গুলিতে নিহত আব্দুর রহমানের লাশ ময়না তদন্তের জন্য সেদেশের পুলিশ নিয়ে গেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কানাইঘাটের লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী বড়চাতল গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র আব্দুর রহমানের লাশ ভারতীয় পুলিশ ফেরত দিবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।
তিনি বলেন, যেহেতু আব্দুর রহমানের লাশ সীমান্তের ওপারে পড়েছিল, সেহেতু ভারতীয় পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তাদের হেফাজতে নিয়ে যায়। পরবর্তীতে প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে ভারতীয় পুলিশ আব্দুর রহমানের লাশ ফেরত দেয়ার জন্য বাংলাদেশ বর্ডারগার্ড বিজিবিকে জানাবে। পরে দু’দেশের পুলিশ বৈঠকের মাধ্যমে আব্দুর রহমানের লাশ ফেরত আনা হবে। এরমধ্যে যতটুকু সময় যায়, তার জন্য অপেক্ষা করতে হবে বলে নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানান। জানা গেছে, ময়না তদন্তের পর আব্দুর রহমানের লাশ ভারতের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সীমান্তের ১৩৩৯নং পিলারের ভারতের অভ্যন্তরে গত শনিবার গুলিবিদ্ধ অবস্থায় আব্দুর রহমানের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ঘটনাটি আটগ্রাম বিজিবি ক্যাম্পকে জানান। এরপর আব্দুর রহমানের লাশ ফিরিয়ে আনার জন্য ভারতের বিএসএফ ও বিজিবি’র মধ্যে তিন দফা পতাকা বৈঠক হলেও লাশ ফেরত দেয়নি বিএসএফ।
জানা যায়, গত শুক্রবার জুমআর নামাজ পড়ে কানাইঘাটের সীমান্তবর্তী বড়চাতল গ্রামের আব্দুর রহমান সহ তার সাথে থাকা সীমান্ত এলাকার ৫/৬ জন অবৈধ ভাবে ভারতের মেঘালয়ে রাজ্যে অনুপ্রবেশ করে সেখান থেকে সন্ধার দিকে কয়েকটি মহিষ নিয়ে বাংলাদেশে ফেরার পথে ভারতের বিএসএফ তাদের উপর গুলি করে। এ সময় আব্দুর রহমানের সাথে থাকা অন্যরা আহত অবস্থায় ফিরে আসলেও আব্দুর রহমান গুলিবিদ্ধ হয়ে ভারতের অভ্যন্তরে নিহত হয়।
সর্বশেষ খবর
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর