- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
» কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় চা-পাতার বড় চালান জব্দ, আটক ৩
প্রকাশিত: ২৬. জুন. ২০২৫ | বৃহস্পতিবার
কানাইঘাট প্রতিনিধি ঃ সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে ৬৯ বস্তা ভারতীয় চা-পাতা আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়ালের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল পুলিশ আজ বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যার দিকে উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের মীরমাটি গ্রামের প্রবাসী শরিফ উদ্দিনের বসতবাড়ির পাকা ঘরের দু’টি কক্ষে অভিযান চালায়। অভিযানকালে বসত ঘর থেকে ৬৯ বস্তা অবৈধ ভারতীয় চা-পাতা সহ জৈন্তাপুর উপজেলার হেমু বেলুপাড়া গ্রামের মৃত ইসাক আলীর পুত্র আলমগীর হোসেন (৩৬), একই গ্রামের মকবুল আলীর পুত্র মুখলেছুর রহমান (২১) ও আব্দুল্লাহ’র পুত্র আব্দুল মন্নান (২০) নামে ৩ জনকে আটক করে পুলিশ। আটককৃত ৩ জন সহ জব্দ চা-পাতা থানায় নিয়ে আসা হয়েছে। জানাগেছে প্রবাসী শরিফ উদ্দিনের বসত বাড়ির দুটি কক্ষ ভাড়া নিয়ে চোরাকারবারীরা চোরাই মজুদ করে আসছিল।
থানার ওসি আব্দুল আউয়াল ভারতীয় চা-পাতা আটকের কথা স্বীকার করে বলেন, চোরাচালানের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় থানায় মামলা হবে বলে তিনি জানান।
স্থানীয় অনেকে জানান, জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারের চোরাকারবারীদের আস্তানা সেনাবাহিনী গুড়িয়ে দেয়ার পর সে এলাকার অনেক চোরাকারবারী কানাইঘাট-গাছবাড়ী-হরিপুর সড়ক ব্যবহার করে কানাইঘাটের ঝিঙ্গাবাড়ী, রাজাগঞ্জ ইউনিয়নের হাট-বাজারে কিছু দোকান-ঘর ও বসত বাড়ির ঘর ভাড়া নিয়ে ভারতীয় চিনি ও চা-পাতা সহ অন্যান্য চোরাই পণ্য মজুদ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো। হরিপুরের চোরাকারবারীদের সাথে ঐ এলাকার আরো বেশ কিছু চোরাকারবারী সংঘবদ্ধ হয়ে চোরাচালান ব্যবসা জমজমাট ভাবে চালিয়ে আসছে।
তারা আরো জানান, মীরমাটি গ্রামের শরিফ উদ্দিন প্রবাসে থাকেন, বাড়িতেও কেউ থাকে না, তার বাড়ির দু’টি কক্ষ ভাড়া নিয়ে কয়েক মাস থেকে ভারতীয় চোরাই পণ্য মজুদ করে চোরাকারবারীরা ব্যবসা চালিয়ে আসছিল। এলাকার সচেতন মহল চোরাচালান কর্মকান্ডে বাঁধা দেয়ায় চোরাকারবারীরা কয়েকজনকে প্রাণ নাশের হুমকিও প্রদান করে। থানা পুলিশের অভিযানে চা-পাতার চালান আটক হওয়ায় স্থানীয় লোকজন সাধুবাদ জানিয়েছেন এবং চোরাচালান ব্যবসার সাথে জড়িত চোরাকারবারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানান।
সর্বশেষ খবর
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর