- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
» মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের পাঁচজন অধ্যাপকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
প্রকাশিত: ২৩. জুন. ২০২৫ | সোমবার
চেম্বার ডেস্ক: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, শিক্ষকরা দেশ, জাতি, সমাজ, রাষ্ট্রকে উন্নত ও শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডারে সমৃদ্ধ করতে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অগ্রণী ভূমিকা রাখছেন। শিক্ষকরা শ্রম, মেধা ও দক্ষতা বিলিয়ে দেওয়ার কারণে শিক্ষার্থীরা প্রতিষ্ঠিত হয়ে দেশে বিদেশে গুরুত্বপূর্ণ অবস্থানে অবদান রেখে এই কলেজ ও সিলেটের সুনাম পুরো পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছেন, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তিনি উন্নত শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে শিক্ষকদের প্রতি আহবান জানান।
সোমবার (২৩ জুন) সকালে নগরীর শামীমাবাদস্থ কলেজের হলরুমে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. এনামুল হক চৌধুরী, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সুপর্না রায়, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নাসিম সুলতানা, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান জাকিয়া খানের অবসরজনিত বিদায়ী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবিদুর রহমান এর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. এনামুল হক চৌধুরী সোহেল এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য দেওয়ান আসকির আলী, চিকিৎসক প্রতিনিধি ডা. সোলাইমান আহমদ, অভিভাবক সদস্য মো. মকছুছুল করিম চৌধুরী ও মো. জিল্লুল হক।
বক্তব্য রাখেন কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক পার্থসারথি নাগ, গার্হস্থ্য বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সালমা বেগম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. শেখ মাহমুদ উল্লাহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রহিমা বেগম, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোছাম্মৎ শাহানা বেগম, বাংলা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান প্রভাষক আলমগীর হোসেন।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন এলিনা চৌধুরী রিমি, শাহনাজ তাবাস্সুম তাহিয়া। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নাজফাত আলম লিহা, গীতা পাঠ করেন স্বর্ণালী রায়। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট, উপহার ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রধান করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল হাসান কয়েছ লোদী আরোও বলেন, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষক কেবল শিক্ষা দেন না, তাঁরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।
সর্বশেষ খবর
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর