সর্বশেষ

» গোয়াইনঘাটে আব্দুল মালিক স্মরণে বিএনপির শোক সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ২১. জুন. ২০২৫ | শনিবার

Manual4 Ad Code
চেম্বার ডেস্ক: সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, মরহুম আব্দুল মালিক ছিলেন জাতীয়তাবাদী দলের নিবেদিত প্রাণ একজন ত্যাগী ও জনদরদী রাজনীতিবিদ। তিনি আজীবন জনগণের কল্যাণে কাজ করেছেন। রাজনীতিতে সাধারণ নেতাকর্মীদের সাথে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। গোয়াইনঘাট সদর ইউনিয়ন বিএনপিকে সু-সংগঠিত করতে তার ভূমিকা অপরিসীম। তাঁর মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে যা কখনো পূরণ হবার নয়। এমন নেতার জন্য সবার মন থেকে দোয়া করতে হবে।
তিনি শনিবার (২১ জুন) বিকেলে গোয়াইনঘাটে সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম আব্দুল মালিকের স্মরণে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে বিএনপি অঙ্গ  ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমানের পরিচালনায় সদর ইউনিয়নের পরগনা বাজার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ১ম যুগ্ম সম্পাদক মাহবুব আলম, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাজাহান সিদ্দিকী, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, লেংগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিন, ছাত্রবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য ইলিয়াস মেম্বার, পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পদাক এস এম শাহীন, বিএনপি নেতা মুহিবুর রহমান বাবুল, উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মরহুম আব্দুল মালিকের পুত্র মামুন আহমেদ, বিএনপি নেতা জালাল উদ্দীন, সদর ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, সদর ইউনিয়ন যুবদল নেতা জালাল উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাবিব আহমেদ, যুবদল নেতা মাহফুজ আহমেদ, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মুসলিম উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবের আহমেদ প্রমুখ।
মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকো, মরহুম আব্দুল মালিক সহ বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদ জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় জামে মসজিদের ইমাম মাওলানা হাসান আহমেদ।
উল্লেখ্য মরহুম আব্দুল মালিক তাঁর জীবদ্দশায় দীর্ঘদিন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি, অবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ইউনিয়ন বিভাজনের পর সদর ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করেন।
           

সর্বশেষ

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  
Manual1 Ad Code
Manual4 Ad Code