- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
- কানাইঘাটে অটোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা
- কানাইঘাটে ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
- কানাইঘাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেল উদ্ধার! আটক-১
- কানাইঘাটে উৎসবমূখর পরিবেশে চলছে দুর্গাপূজা! বিভিন্ন মন্ডপ পরিদর্শনে ইউএনও
- মব সৃষ্টি করে শিক্ষক লাঞ্ছিত — জড়িতদের গ্রেফতার দাবি কানাইঘাটের বিভিন্ন মহলের
- ভারতে পড়ে থাকা গুলিবিদ্ধ কানাইঘাটের খালেদ আহমদের লাশ উদ্ধার
» মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে ৩১ দফা মাইলফলক হিসেবে কাজ করবে: ইমদাদ হোসেন চৌধুরী
প্রকাশিত: ১৬. জুন. ২০২৫ | সোমবার
চেম্বার ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বিগত ১৭ বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মানুষের ভোটের অধিকার আদায়ের লড়াই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিল। এখন আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ হলো- দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিয়ে যেতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে সাধারণ মানুষ নির্ভিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করা। এজন্য দেশের জনগণকে নিয়ে আমাদের ইস্পাতকঠিন ঐক্য ধরে রাখতে হবে। তিনি বলেন, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা মাইলফলক হিসেবে কাজ করবে। এই ৩১ দফার আলোকে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসাসহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত, বেকারত্ব দূরীকরণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করবে বিএনপি। দরিদ্র মানুষের জন্য ফ্যামিলি ভাতাসহ বিভিন্ন ভাতার মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বিএনপি। দেশের প্রতিটি পাড়া-মহল্লায় সাধারণ মানুষের মধ্যে এই ৩১ দফা প্রচারে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রোববার (১৫ জুন) সিলেট নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকায় পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আফজাল উদ্দিন আহমদ, মোতাহহর আলী মাখন, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রুমন, দক্ষিণ সুরমা থানা বিএনপির আহবায়ক ডা. এনামুল হক, সদস্য সচিব মো. মকসুদ আহমদ, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল কামাল, মহানগর বিএনপির সহ-সম্পাদক দেলওয়ার হোসেন রানা, নির্বাহী কমিটির সদস্য জাকারিয়া খান, হাবিবুর রহমান মাছুম, মোশাহীদ আহমদ, জাবেদুল ইসলাম দিদার, বদরুল ইসলাম, সাইদুর রহমান বাচ্চু, আবুল কালাম, শামীম আহমদ প্রমুখ।
সর্বশেষ খবর
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
- কানাইঘাটে অটোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম

