- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
» কানাইঘাটে শিহাব হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রকাশিত: ৩০. মে. ২০২৫ | শুক্রবার
তাওহীদুল ইসলাম: কানাইঘাটে চাঁদাবাজীসহ বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করার কারণে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত শ্রমিক নেতা শিহাব উদ্দিনের হত্যা মামলার আসামীদের গ্রেফতারে গাফলতির প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ মে) বিকালে উপজেলার রাজাগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভা অনুষ্ঠিত হয়।
রাজাগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার শামসুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট সংগঠন আওয়ামী লীগের রাজাগঞ্জ ইউনিয়নের কিছু নেতাকর্মী দীর্ঘ দিন হইতে এলাকায় চাঁদাবাজী, চোরাচালানসহসহ বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত। তাদের এসব অপকর্মের প্রতিবাদ জানিয়েছিলেন শিহাব উদ্দিন। ৫ আগস্টের পটপরিবর্তনের পর তাদের দীর্ঘদিনের অবৈধ ব্যবসায় বাঁধা হয়ে দাঁড়ান প্রতিবাদী যুবক শিহাব উদ্দিন। আর এ প্রতিবাদই কাল হয়ে দাঁড়ায় শিহাব উদ্দিনের। সন্ত্রাসীরা তাকে বিভিন্ন সময়ে খুন করার হুমকি প্রদান করে। আর এ কারণেই তাকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
বক্তারা বলেন, ৪৮ ঘন্টা আলটিমেটামের মধ্যে ২৪ ঘন্টা বাকি আছে, এ সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার না করা হলে কঠোর থেকে কঠোরতর আন্দোলন করা হবে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ শরীফ আহমদ, কানাইঘাট ইতিহাস-ঐতিহ্য ফোরামের আহবায়ক মুহাম্মদ আব্দুর রহিম উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ তাজ উদ্দিন, রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম, রাজাগঞ্জ মাদ্রাসার মুহতামিম মাওলানা মমতাজ উদ্দিন, কানাইঘাট উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা সাদিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার সভাপতি হাফিজ ফয়েজ আহমদ, মরহুম শিহাব উদ্দিনের চাচাতো ভাই মাওলানা বাহার উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, শিহাব উদ্দিন হত্যার ঘটনায় গতকাল বুধবার (২৮মে) বিকালে কানাইঘাট থানায় মামলাকরেন নিহতের স্ত্রী হেপী বেগম।
মামলায় ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আর ৪/৫ জনকে আসামি করা হয়েছে৷ মামলার আসামীরা হলেন খালপার গ্রামের ইসলাম উদ্দিন (বগলাই) এর চার ছেলে শিব্বির আহমদ (২৭), মোঃ শহিদুল ইসলাম (৩৬), জামাল আহমদ (৪৩) ও কামাল আহমদ (৩৯), খালপার গ্রামের মৃত আনফর আলীর ছেলে লুৎফুর রহমান (৪৮) এবং অজ্ঞাতনামা ৪/৫জন।
সর্বশেষ খবর
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা বিকল
- কানাইঘাটে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্য আব্দুল মৌলা গ্রেফতার

