- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» কানাইঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উদযাপিত
প্রকাশিত: ০৯. ডিসেম্বর. ২০২৪ | সোমবার
কানাইঘাট প্রতিনিধিঃ “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ^ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কানাইঘাটে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উদ্যাপিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার বিকেল ৩টায় বর্ণাঢ্য র্যালী পরবর্তী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত) শামসুন নাহারের সভাপতিত্বে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন।
দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওয়াজিদ ওয়াসিফ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলার শ্রেষ্ঠ জয়িতা বায়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা বেগম, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুশ শুকুর, উপজেলা মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী কবির আহমদ, শিক্ষার্থী আয়শা আক্তার প্রমুখ।
বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন বলেন, নারী-পুরুষের সমন্বিত উদ্যোগ সহ কর্মদক্ষতার কারনে দেশের অর্গগতি অনেকটা এগিয়ে গেলেও এখনও সমাজে নারী-পুরুষের মধ্যে বৈষম্য দূর হয়নি। বিশেষ করে কন্যা শিশু ও মেয়েরা নানাভাবে নির্যাতন, নিপীড়নের শিকার হচ্ছেন। সমাজ থেকে বৈষম্য দূর করতে হলে আমাদের সবাইকে আরো সচেতন হতে হবে এবং নারীদের তাদের অধিকারের ব্যাপারে আরো সোচ্চার হতে হবে। অনুষ্ঠান শেষে উপজেলার শ্রেষ্ঠ জয়িতা শিক্ষিকা হালিমা বেগমকে সম্মাননা স্মারক প্রদান ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর