- কানাইঘাটে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্য আব্দুল মৌলা গ্রেফতার
- কানাইঘাটে মিয়াগুল দূরন্ত সমাজ কল্যাণ সংস্থার মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
- কানাইঘাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষ! অর্ধশতাধিক আহত
- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- কানাইঘাটে নজরুল বর্ষ অনুষ্ঠানে ১২৩ জন বিজয়ী শিক্ষার্থী পেলেন সম্মাননা স্বারক ও সনদপত্র
» বিএনপি ও যুবদলের আশ্রয় ও পৃষ্ঠপোষকতায় আছেন যুবলীগ নেতা সেন্টু রহমান
প্রকাশিত: ২৫. নভেম্বর. ২০২৪ | সোমবার
চেম্বার ডেস্ক: সিলেট ২১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেকু ও ২২ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নওশাদ এবং মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওমেদুর রহমান উমেদের আশ্রয়ে আছেন সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের আস্থাভাজন ও একাধিক মামলার পলাতক আসামি যুবলীগ ক্যাডার সেন্টু রহমান।
জুলাই থেকে আগস্ট, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পট পরিবর্তন হয়ে আজকের এই বাংলাদেশ। ৫ ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর দেশের রাজনৈতিক দৃশ্যপট পুরোটায় বদলে যায়। তখন আওয়ামী লীগের অনেক হেভিওয়েট নেতা পালিয়ে যান, দুর্নীতির দায়ে অভিযুক্ত অনেকে এখন জেলে আছেন। বিএনপির কিছু প্রভাবশালী নেতাদের আশ্রয়ে থাকার কথাও শোনা যায়। বিএনপি ও যুবদল নেতার মাধ্যমে আওয়ামী মাফিয়া কিংবা অস্ত্রধারী যুবলীগ ক্যাডারদের পুনর্বাসন হচ্ছে, এমন খবর মাঝে-মধ্যেই পাওয়া যায়। জানা যায়, ২০২৩ সালের ১৩ ই নভেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের মিছিল থেকে গ্রেফতার হন ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা কামরুল হাসান। অভিযোগ রয়েছে এসআই সজিবকে দিয়ে গুলশান থানায় উপস্থিত হয়ে ধৃত কামরুল হাসানকে অমানুষিক নির্যাতন করান সেন্টু রহমান। ৫ ই আগস্টের পট পরিবর্তনের পরে আত্মগোপনে চলে যান সেন্টু রহমান। জানা যায় তিনি পরবর্তীতেতে সিলেটে আছেন জানতে পেরে কামরুল হাসান সিলেটে আসেন এবং উমেদ গ্রুপের কিছু লোকের সহযোগিতায় ২২ নং ওয়ার্ড, ডি ব্লকের ২৪ নং রোডের একটি বাসা থেকে ২ জন মেয়ে সহ সেন্টুকে আটক করা হয়। পরে তাদের পীড়াপীড়ির একপর্যায়ে কামরুল হাসান নিজের সম্মান নিয়ে সেন্টুকে রেখে ঢাকায় চলে যান। এরপর থেকে ২১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেকু ও মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদ সহ অনেকে মোবাইলে হুমকি দেন এবং সেন্টু তাদের নিজের লোক বলে দাবি করেন। আর মূলতঃ সেই থেকে সিলেটের উপশহর এলাকায় তুমুল আলোচনা চলছে। স্থানীয় নেতাকর্মীদের বরাদ দিয়ে জানা গেছে তার পুরো নাম সেন্টু রহমান, দেশের বাড়ি শরিয়তপুর। থাকতেন রাজধানীর শেরেবাংলা নগর এলাকায়। রাজধানীর ঐ এলাকায় একসময় যুবলীগের ত্রাসের রাজত্ব ছিলো তার। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা জাহাঙ্গীর কবির নানকের আস্থাভাজন হওয়ায় গোটা বাংলাদেশে ছিল তার আধিপত্য। তাছাড়া জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে তার নেতৃত্বে ছাত্রদের উপর হামলা হয়েছে বলেও জানান অনেকে। দীর্ঘদিন সিলেটে নিজেকে একজন কন্ট্রাক্টর পরিচয় দিয়ে বসবাস করে যাচ্ছেন। জানা যায়, ডজনখানেক মামলার পলাতক আসামী ও সশস্ত্র যুবলীগ ক্যাডার সেন্টু রহমান এখন সিলেট উপশহরে গা ঢাকা দিয়ে ও নিজ পরিচয় গোপন করে; স্থানীয় ওয়ার্ড বিএনপি ও মহানগর যুবদলের ক্যাডারদের আশ্রয়ে আয়েশী জীবনযাপন করছে। জানা যায়, যুবলীগ ক্যাডার সেন্টু একজন টেন্ডারবাজ ও নারীলোভী এবং তিনি শেরেবাংলা নগর থানার একজন অস্ত্রধারী যুবলীগ ক্যাডার। তার বিরুদ্ধে নানা অনিয়ম ও অভিযোগের তথ্য রয়েছে।
সর্বশেষ খবর
- কানাইঘাটে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্য আব্দুল মৌলা গ্রেফতার
- কানাইঘাটে মিয়াগুল দূরন্ত সমাজ কল্যাণ সংস্থার মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর